‘মেসি একা বিশ্বকাপ জেতাতে পারবে না’

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ১২:২১আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১২:২৩

‘মেসি একা বিশ্বকাপ জেতাতে পারবে না’ আক্ষেপ মেটানোর সুবর্ণ সুযোগ এসেছিল ২০১৪ সালের বিশ্বকাপে। যদিও জার্মানির বিপক্ষে ফাইনালে হেরে উল্টো যন্ত্রণা আরও বেড়েছে লিওনেল মেসির। সামনে আরেকটি সুযোগ আর্জেন্টাইন অধিনায়কের। তবে সতীর্থদের সমর্থন ছাড়া মেসির একার পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব নয় বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া।

সামনের জুনে রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। ৩০ বছর পেরিয়ে যাওয়া মেসির শেষ বিশ্বকাপ হিসেবে ধরা হচ্ছে যে আসরটিকে। বার্সেলোনা ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্ম এবারও আশা দেখাচ্ছে আর্জেন্টাইনদের। তবে মেসির একার পক্ষে ফুটবল মহাযজ্ঞ জেতা সম্ভব নয় বলে মনে করছেন তাপিয়া। তার মতে, এজন্য সমর্থন দরকার দলের খেলোয়াড়দের।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ প্রধান বলেছেন, ‘আমাদের দলে আছে বিশ্বসেরা খেলোয়াড়, তবে তাকে আমাদের সাহায্য করতে হবে। লিও একা কিছু করতে পারবে না।’ বিশ্বকাপ জেতা হয়নি বলে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে সর্বকালের সেরাদের কাতারে রাখতে রাজি নন অনেকেই। এই দুই কিংবদন্তি জাতীয় দলের জার্সিতে সাফল্য পেলেও মেসি বিশ্বকাপ তো দূরে থাক, আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্তও কোনও শিরোপাই জিততে পারেননি!

গত বিশ্বকাপের পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠলেও মেসিকে ফিরতে হয়েছে খালি হাতে। ব্রাজিল বিশ্বকাপ শেষে আলেহান্দ্রো সাবেইয়া দায়িত্ব ছাড়ার পর তিনবার কোচ বদল করেছে আর্জেন্টিনা। জেরার্দো মার্তিনো, এদগার্দো বউসার পর এখন দায়িত্বে আছেন হোর্হে সাম্পাওলি। তবে ভবিষ্যতে কোচ বদলের এমন ঘটনা দেখা যাবে না বলে জানিয়েছেন তাপিয়া, ‘আমরাই একমাত্র দল, যারা তিন কোচ নিয়ে বিশ্বকাপে পৌঁছেছি। অথচ অন্য দলগুলো গত চার বছর ধরে একই কোচ নিয়ে কাজ করেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম