বার্সার বিপক্ষে জয় উদযাপনে রোমা প্রেসিডেন্টের জরিমানা!

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৮, ২২:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২২:৩০

ঝর্নার পানিতে নাচতে দেখা গেছে রোমার প্রেসিডেন্টকে শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে পিছিয়ে ছিল রোমা। এরপর তো রূপকথা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অবিশ্বাস্য জয়। সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে উঠল তারাই। এমন নাটকীয়ভাবে শেষ চারে ওঠার আনন্দটা অন্য সবার মতো লাগামহীন ছিল রোমা প্রেসিডেন্টের। কিন্তু উদযাপনটা ছিল শহরের আইনবিরোধী!

জেমস পালোত্তাকে জরিমানা গুনতে হয়েছে বুনো উদযাপন করায়। রাস্তায় ভক্তদের সঙ্গে তার বাধভাঙা আনন্দ প্রকাশে সমস্যা ছিল না। কিন্তু সেটা তিনি করেছেন রোমের পিয়াজ্জা দেল পোপোলো ঝর্ণার নিচে। রোমার টুইটারে প্রকাশিত ১১ সেকেন্ডের এক ভিডিওতে দেখা গেছে, ওই ঝর্ণার পানিতে লাফালাফি করছেন পালোত্তা।

এই ঝর্ণাগুলোর নিচে লাফালাফি করা আইনত অপরাধ। এ কারণেই ৬০ বছর বয়সী প্রেসিডেন্টকে গুনতে হয়েছে জরিমানা, অঙ্কে যেটা দাঁড়ায় ৪৫০ ইউরো। শহরটির মেয়রের কাছে ক্ষমা চেয়ে জরিমানা দিয়েও দিয়েছেন পালোত্তা। তাছাড়া ঝর্ণাটি সংস্কারের জন্য ২ লাখ ৩০ হাজার ইউরো দিয়েছেন তিনি।

উদযাপন নিয়ে পালোত্তা বলেছেন, ‘আমার যে এটা করা উচিত নয়, সেটা ওই সময় ভাবার কোনও মানেই ছিল না। মনে হচ্ছিল কলেজ জীবনে ফিরে গেছি।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী