পিএফএ অ্যাওয়ার্ডের লড়াইয়ে সালাহ-ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ১৯:৫০আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৯:৫০

ডি ব্রুইন, দে গেয়া, সালাহ, কেন, শেন ও সিলভা ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি দেবে ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন (পিএফএ)। এরই মধ্যে ৬ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে তারা; যেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে লিভারপুলের মোহাম্মদ সালাহ ও ম্যানসিটির কেভিন ডি ব্রুইন। বর্ষসেরা হওয়ার এই লড়াইয়ে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন।

গত জুনে রোমা থেকে লিভারপুলে এসে প্রথম বছরেই দুর্দান্ত সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় ৩৯ গোল করেছেন এবং লিগে ২৯টি। দুই বা তার বেশি গোল করেছেন ৭ ম্যাচে। ওয়াটফোর্ডের জালেই তো বল পাঠালেন চারবার। তাছাড়া গত মার্চের সেরা লিগ খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন সালাহ। প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবলের এক মৌসুমে তিনবার মাসের সেরা হলেন তিনি।

২০১৮ সালের সেরা হওয়ার দৌড়ে সালাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ডি ব্রুইন। সব ধরনের প্রতিযোগিতায় ১১ গোল করেছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা, অ্যাসিস্ট ২০টি। সিটিজেনদের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এই মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগে দুইবারের বর্তমান গোল্ডেন বুট জয়ী কেন গতবারের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায়। তিনটি হ্যাটট্রিক করেছেন এই মৌসুমে। লিগে তার গোল ২৪টি, আর সব মিলিয়ে ৩১ গোল।

সংক্ষিপ্ত তালিকায় আছেন ডি ব্রুইনের সতীর্থ ডেভিড সিলভা ও লেরয় শেন। ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়াও আছেন ফাইনালিস্ট হিসেবে।

গত মৌসুমে এই পুরস্কার জেতেন চেলসির এন’গোলো কাঁতে। এই এপ্রিলের শেষ দিকে ঘোষণা করা হবে নতুন বিজয়ীর নাম। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম