চেলসির এমন জয় ১৫ বছরে প্রথম

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ২১:০২আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২১:০২

জোড়া গোল করে দলকে জেতালেন জিরুদ ২-০ গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে ভুগতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জিতল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ বছরে প্রথমবার দুই গোলে পিছিয়ে থাকলেও জয় পেল ব্লুরা।

টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল চেলসি। শেষ দুই ম্যাচে জয়হীন দলটি শনিবার আরেকটি হারের শঙ্কায় পড়েছিল সাউদাম্পটনের মাঠে। অবনমন অঞ্চলে থাকা দলটি দুসান ট্যাডিচের ২১ মিনিটের গোলে এগিয়ে যায়। জ্যান বেডনারেক ৬০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দ্বিগুণ ব্যবধানে।

চাপে থাকা চেলসি কোচ অ্যান্তনিও কন্তে যেন খেই হারিয়ে ফেলেছিলেন। লিগের শীর্ষ চারে থাকার আশাও যেন শেষ হতে বসেছিল। কিন্তু অলিভার জিরুদ ও ইডেন হ্যাজার্ডের ৮ মিনিটের নৈপুণ্যে দুর্দান্ত জয় পেল চেলসি।

৭০ মিনিটে জিরুদ ব্যবধান কমান। পাঁচ মিনিট পর হ্যাজার্ড ফেরান সমতা। আর ৭৮ মিনিটে জিরুদের গোলে আকাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিশ্চিত করে চেলসি।

২০০২ সালের আগস্টের পর প্রথমবার প্রিমিয়ার লিগে দুই গোলে পিছিয়ে পড়েও জিতল লন্ডনের ক্লাব। ওইবার চার্লটনের বিপক্ষে জিতেছিল ক্লাউদিও রানিয়েরির চেলসি।

প্রিমিয়ার লিগের টেবিলে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি। ৫ ম্যাচ হাতে রেখে তারা চার নম্বরে থাকা টটেনহ্যামের (৬৭) চেয়ে ৭ পয়েন্ট পেছনে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম