রিয়ালের বিপক্ষে শঙ্কায় ভিদাল

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ২১:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:০৬

রিয়ালের বিপক্ষে শঙ্কায় ভিদাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগে শঙ্কায় পড়েছেন বায়ার্ন মিউনিখের আরতুরো ভিদাল। তার হাঁটুর একটি ছোট অস্ত্রোপচার করাতে হবে নিশ্চিত করলেন কোচ ইয়ুপ হেইঙ্কেস।

রবিবার অনুশীলনের সময় ডান হাঁটুতে ব্যথা পান ভিদাল। হেইঙ্কেস বলেছেন, হাঁটুর সংযোগস্থলে ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে চিলির তারকাকে। এজন্য কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তবে বায়ার্ন কোচ আশা ছাড়ছেন না, ‘সে লড়াকু। আমি আত্মবিশ্বাসী সে ফিরবে।’ ভিদালের না থাকা আরেকটি কারণে বড় ধাক্কা। জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনের মাঠেও দেখা যাবে না তাকে। এমনকি পরের বুধবার রিয়ালের বিপক্ষে প্রথম লেগেও অনিশ্চিত ৩০ বছর বয়সী।

১৭ এপ্রিল বায়ারের বিপক্ষে ট্রেবল জয়ের মিশন অটুট রাখতে জার্মান কাপের সেমিফাইনাল খেলবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। এরপর ২৫ এপ্রিল ও ২ মে হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম