মৌসুম শেষে আর্সেনাল ছাড়বেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৭:১৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:২৬

আর্সেন ওয়েঙ্গার ‘আর্সেনাল ছাড়ার সময় হয়ে গেছে ওয়েঙ্গারের’- গত দুই মৌসুম ধরেই কথাটা নিয়ে আলোচনা খুব। তবে চলতি মৌসুমে বিষয়টি আরও বড় হয়ে সামনে আসে আর্সেনালের বাজে পারফরম্যান্সে। শেষ পর্যন্ত ফরাসি কোচ ইতিই টেনে দিলেন আর্সেনাল অধ্যায়ের। ২০১৭-১৮ মৌসুম শেষেই আর্সেনাল ওয়েঙ্গার বিদায় জানাবেন গানারদের।

২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করে ‘এখনই বিদায় জানানোর সঠিক সময়’ মনে করছেন তিনি। ১৯৯৬ সালে গানারদের কোচের চেয়ারে বসে তিনটি প্রিমিয়ার লিগ ও সাতটি এফএ কাপের শিরোপা যোগ করেছেন তিনি নামের পাশে। তবে গত কয়েক মৌসুম একেবারে সুবিধা করতে পারেননি। গত গ্রীষ্মে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবার আর্সেনাল সুযোগ পায়নি চ্যাম্পিয়নস লিগে। এবারও প্রিমিয়ার লিগের সেরা চারের বাইরের গানাররা। ৩৩ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে, চ্যাম্পিয়নস লিগের জায়গায় না থাকার সম্ভাবনাই প্রবল। সবদিক বিবেচনা করে তাই আর্সেনালকে বিদায় বলে দিলেন তিনি।

চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে সে পর্যন্ত অপেক্ষা করলেন না ওয়েঙ্গার। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ওয়েঙ্গার বিদায়ের ঘোষণা দিয়েছেন এভাবে, ‘অনেক ভেবে-চিন্তে ও ক্লাবের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে মৌসুম শেষে আমার সরে দাঁড়ানো সঠিক হবে। আমি গর্বিত এই ক্লাবের সঙ্গে এতটা সময় কাজ করতে পেরে, যেখানে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আমি দায়বদ্ধ ও সততার সঙ্গে দায়িত্ব সামলানোর চেষ্টা করেছি।’

বিদায়ের ঘোষণার সঙ্গে খেলোয়াড় ও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরাসি কোচ, ‘ধন্যবাদ জানাতে চাই স্টাফ, খেলোয়াড়, পরিচালক ও ভক্তদের, যারা এই ক্লাবটিকে করেছে বিশেষ। ক্লাবের প্রতি আমার ভালোবাসা ও সমর্থন থাকবে সবসময়।’

৬৮ বছর বয়সী ওয়েঙ্গারের কোচিং ক্যারিয়ার শুরু ১৯৮৪ সালে, ফরাসি ক্লাব এস মুতজিগের হয়ে। তিন বছর সেখানে কাটিয়ে ১৯৮৭ সালে যোগ মোনাকোয়। ফরাসি ক্লাবটিকে একটি লিগ ওয়ান ও কাপের শিরোপা জেতানোর পথে দায়িত্বে ছিলেন সাত বছর। এরপর এক মৌসুমের জন্য গিয়েছিলেন এএসপিভি স্ত্রাসবুর্গে। ওখান থেকেই ১৯৯৬ সালে দায়িত্ব নেন আর্সেনালের। ২২ বছরের বর্ণিল সেই ক্যারিয়ারের ইতি টানবেন ওয়েঙ্গার চলতি মৌসুম শেষে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম