‘ডাবল’ জয়ও রাকিতিচের কাছে বড় সাফল্য

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১১:১৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১১:২৪

ইভান রাকিতিচ ট্রেবল জয়ের হাতছানি ছিল বার্সেলোনার সামনে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে অঘটনের জন্ম দিয়ে ছিটকে যাওয়ায় সেই সুযোগ আর নেই তাদের। তবে বাকি থাকা দুই শিরোপা জিতে মৌসুম শেষ করতে পারলে, সেটাই ইভান রাকিতিচের কাছে বড় পাওয়া হবে।

লা লিগার শিরোপার একরকম নিশ্চিত হয়েই আছে বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জিততে আর একটি মাত্র জয় চাই তাদের। তবে তার আগেই চলতি মৌসুমের প্রথম শিরোপা উদযাপন করতে পারে শনিবার রাতে, যখন কোপা দেল রে ফাইনালে খেলতে নামবে তারা সেভিয়ার বিপক্ষে। এই প্রতিযোগিতার গত কয়েক মৌসুমে বার্সেলোনার সাফল্য ও চলতি মৌসুমের ফর্ম শিরোপা জয়ে এগিয়ে রাখছে তাদের।

ঘরোয়া ফুটবলের দুটো শিরোপার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে আবারও ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল লিওনেল মেসিদের। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে জেতার পরও বিদায় নিতে হয়েছে দ্বিতীয় লেগের বাজে পারফরম্যান্সে। ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও ‘ডাবল’ শিরোপাও কম পাওয়া হবে না বার্সেলোনার জন্য- রাকিতিচ মনে করছেন তেমনটাই।

বার্সেলোনা মিডফিল্ডার বলেছেন, ‘আমরা ইতিহাস তৈরির ধারা সচল রাখতে চাই, যদিও আমরা লা লিগার অন্যতম সেরা দলের মুখোমুখি হচ্ছি (কোপা দেল রে ফাইনালে)। যদি আমরা ডাবল জিতেও মৌসুম শেষ করতে পারি, তাহলেও সেটা হবে আমাদের অনেক বড় সাফল্য।’ সঙ্গে কাপের সাফল্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন এই ক্রোয়েট তারকা, ‘যখন থেকে আমি এখানে (বার্সেলোনায়) আছি, কাপের সব শিরোপা জিতেছি। এই বিষয়টাই এখন আমরা ভাবছি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম