কাপ জিতেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার হতাশা বার্সার

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৭:৫০আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৭:৫০

কাপ জিতেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার হতাশা বার্সার সেভিয়াকে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ কোপা দেল রে জিতল বার্সেলোনা। ১২ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানদের সামনে এবার লা লিগা শিরোপার হাতছানি। এমন অর্জনের সামনে রোমাঞ্চিত থাকার কথা বার্সেলোনার। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ভুলতে পারছেন না মেসি-সুয়ারেসরা।

শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় জোড়া গোল করা সুয়ারেস জানালেন, কোপা দেল রে জয় চ্যাম্পিয়নস লিগে বার্সার ব্যর্থতা ঢাকতে পারবে না। ৪-১ গোলে এগিয়ে থেকেও রোমার মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে বিদায় নেওয়ার দুঃখ এখনও মন থেকে মুছে ফেলতে পারছে না দল।

সেভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতে ৩০তম কোপা দেল রে জিতেছে বার্সা। মৌসুম যেভাবে শেষ হচ্ছে তাতে মিশ্র অনুভূতি বার্সার খেলোয়াড়দের মনে। শনিবার ম্যাচ শেষ হওয়ার পর সুয়ারেস বলেছেন, ‘পরিস্থিতি ছিল কঠিন। আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতেই হতো। রোমে যা হয়েছে, সেটা ঢাকতে পারবে না এই শিরোপা। কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি ট্রফি।’

মৌসুমের শুরু থেকে ঘরোয়া সব ট্রফি জেতার বাসনা ছিল বার্সার মনে। উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমাদের সব (ঘরোয়া দ্বৈত শিরোপা) জেতার ইচ্ছা ছিল। এটা করতে অনেক যোগ্যতা লাগে। লা লিগায় অনেক ম্যাচ এবং প্রত্যেকে চায় কোপা জিততে।’ চ্যাম্পিয়নস লিগে বিদায় এখনও কষ্ট দেয় তাদের, ‘চ্যাম্পিয়নস লিগে বিদায়ের অনুভূতি একেবারে অদ্ভুত। আমরা আরও অনেক দূরে যেতে পারতাম, এই অনুভূতি এখনও আছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী