ম্যুলারের চোখে অরক্ষিত রিয়াল!

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ২০:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৫৩

থোমাস ম্যুলার চ্যাম্পিয়নস লিগের গতবারের কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি এবার সেমিফাইনালে। আবার মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পথে গত বছর বায়ার্নকে দুই লেগে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এবারও ফেভারিট তারাই। কিন্তু বায়ার্ন অধিনায়ক থোমাস ম্যুলারের চোখে রিয়াল এখন অরক্ষিত দল।

বিশ্বকাপ জয়ী এই জার্মান ফরোয়ার্ডের বিশ্বাস, রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে নিতে দেবে না তারা। টানা ষষ্ঠ বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয়বার ট্রেবল জিততে চায়। এই আশা টিকিয়ে রাখতে তাদের পেরোতে হবে রিয়াল বাধা।

জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের হার নতুন করে আশা জাগাচ্ছে বায়ার্নকে। তাছাড়া জার্মানদের মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর কাছে হারতে বসেছিল তারা, ক্রিস্তিয়ানো রোনালদো উদ্ধার করেন তাদের।

গত চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া রিয়ালকে হটাতে আত্মবিশ্বাসী ম্যুলার, ‘আমরা রিয়ালের দক্ষতা নিয়ে সতর্ক। অবশ্যই তাদের দিকে আক্রমণ করতে হবে আমাদের, গোল করতে হবে। রিয়ালের দুর্বলতাকে ব্যবহার করতে হবে। তারা জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছিল। তার মানে তারা অরক্ষিত। আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামব।’

গত বছর ও ২০১৪ সালে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন। কিন্তু পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কির বিশ্বাস, এই বছর তারা হারাবেন স্প্যানিশ প্রতিপক্ষকে। তিনি বলেছেন, ‘এটা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। ভয় নিয়ে খেললে কোনও সুযোগ পাবেন না। আপনাকে মনের মধ্যে আনতে হবে যে রিয়ালকে আপনি হারাতে পারবেন। এটা সহজ হবে না যদিও, কিন্তু নিরুদ্বেগ থাকতে হবে।’

কয়েক দিন আগে জার্মান চ্যাম্পিয়নদের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছিলেন, রিয়ালকে কেবল থামাতে পারে বায়ার্ন। এবার তার সঙ্গে সায় দিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রাও। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম