গোপালগঞ্জ-নীলফামারীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল শুরু

গোপালগঞ্জ ও নীলফামারী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২০:৪৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২১:২৪

গোপালগঞ্জে জেএফএ ফুটবলের লড়াই শুরু হয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব।

মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মাদারীপুর জেলা দল ১-০ গোলে ফরিদপুর জেলা দলকে হারায়। দ্বিতীয় খেলায় শরিয়তপুর জেলা দলের বিপক্ষে ৪-০ গোলে জেতে মাগুরা জেলা দল।

রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা দল এই জোন থেকে খেলায় অংশ নিচ্ছে।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে রংপুর জোনের এই টুর্নামেন্ট। এতে রংপুর জোনের ৭টি অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল খেলছে।

কুড়িগ্রাম ও পঞ্চগড় এবং ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দল প্রথম দিন মুখোমুখি হয়। কুড়িগ্রাম ৩-০ গোলে পঞ্চগড়কে হারায়।

আগামী ২৭ এপ্রিল চূড়ান্ত খেলা দিয়ে শেষ হবে এই টুর্নামেন্টের প্রাথমিক পর্ব। দেশের ৭টি জোনের চ্যাম্পিয়ন দল খেলবে ঢাকায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী