চ্যাম্পিয়নস লিগে রোনালদোর জয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১০:৩৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১০:৩৪

রোনালদো টানা গোল করার রেকর্ড ১২ ম্যাচে নিয়ে যেতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ তাকে আটকাতে পারলেও রিয়াল মাদ্রিদের জয় রুখে দিতে পারেনি। তবে ঠিকই রেকর্ড গড়েছেন পর্তুগিজ উইঙ্গার।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার মঞ্চে ৯৬তম ম্যাচ জিতে রিয়ালের এক লিজেন্ডকে পেছনে ফেললেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব এখন তার। রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে টপকে গেছেন তিনি।

রোনালদো গোল না পেলেও মার্সেলো ও মার্কো আসেনসিওর লক্ষ্যভেদী শটে মিউনিখ জয় করে ফাইনালের পথে বড় ধাপ ফেলল রিয়াল। এদিন রেকর্ড হয়েছে স্প্যানিশ জায়ান্টদেরও। প্রথম দল হিসেবে ১৫০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জিতেছে হ্যাটট্রিক শিরোপার মিশনে থাকা রিয়াল।

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম