ইনিয়েস্তা আমাকে ফুটবল বুঝতে সাহায্য করেছে: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১৫:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৫:৫২

পেপ গার্দিওলার সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা কোচ হিসেবে সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন পেপ গার্দিওলা। আর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। কাতালান ক্লাবকে বিদায় বলে দেওয়া এই মিডফিল্ডারে মুগ্ধ গার্দিওলা জানালেন, ইনিয়েস্তার খেলা দেখেই ফুটবলটা ভালোভাবে বুঝেছেন তিনি।

শুক্রবার বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ তারকা। জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই ন্যু ক্যাম্প ছাড়বেন তিনি। কাতালান ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ও সফল এই খেলোয়াড়ের বিদায়ে শ্রদ্ধা জানাচ্ছে গোটা ফুটবল বিশ্ব। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করা গার্দিওলাও শ্রদ্ধা জানিয়েছেন তার সাবেক শিষ্যকে।

কোচ হিসেবে বার্সেলোনায় কাটানো চার মৌসুমে গার্দিওলা জিতেছেন ১৪ শিরোপা। যার প্রত্যেকটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইনিয়েস্তা। তার সময়েই স্প্যানিশ এই মিডফিল্ডারকে সবচেয়ে ভালো অবস্থায় দেখেছে ফুটবল বিশ্ব। এর পেছনে গার্দিওলার ট্যাকটিকসকেই সামনে আনা হয়। তবে কাতালান কোচ এবার জানালেন উল্টো কথা। ইনিয়েস্তার কাছ থেকেই নাকি ফুটবলকে ভালোভাবে বুঝেছেন তিনি। গার্দিওলা বলেছেন, ‘ওকে আমি ধন্যবাদ দিতে চাই। লোকজন মনে করে কোচ খেলোয়াড়দের সাহায্য করে, কিন্তু ফুটবলকে ভালোভাবে বুঝতে ইনিয়েস্তাই আমাকে সাহায্য করেছিল ওর খেলা দিয়ে।’

কোচ হিসেবে ইনিয়েস্তার সঙ্গে কাজ করার সময়টা ভীষণ উপভোগ করেছেন গার্দিওলা। একসঙ্গে তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতার সুখস্মৃতির মুহূর্তগুলো চোখের সামনে এসে পড়লো ম্যানসিটি কোচের। রঙিন সেই দিনগুলোতে ভেসে গেলেন স্মৃতি ভেলায়, যেখানে ইনিয়েস্তাকে পেলেন এভাবে, ‘ওর সম্পর্কে অনেক কিছুই বলা যায়, তবে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি ওকে অনুশীলনে দেখে- সবকিছু কত সহজে করতে ফেলতো। সবচেয়ে হৃদয়স্পর্শ করা ব্যাপার ছিল ওর সাবলীল খেলা। একজন খেলোয়াড়ের মধ্যে এই বিষয়ের দেখা পাওয়াটা খুব কঠিন।’

গার্দিওলা আশা করছেন কোচ বা মেন্টর হিসেবে ইনিয়েস্তা আবার ফিরবেন বার্সেলোনায়, ‘আশা করছি ও ফিরে আসবে বার্সেলোনায়, যেখানে তরুণ কিংবা পেশাদার খেলোয়াড়দের শেখাবে, যা এতদিন ও মাঠে করেছে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী