বিশ্বকাপের আগেই পুরো ফিট নেইমার!

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ২৩:১২আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২৩:১২

বিশ্বকাপের আগেই পুরো ফিট নেইমার! গত মার্চে পায়ের পাতার মেটাটারসাল ভাঙায় অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। এতে রাশিয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সবশেষ অবস্থা পর্যালোচনা করে তাকে নিয়ে ব্রাজিলকে সুখবর দিলেন চিকিৎক রদ্রিগো লাসমার।

অস্ত্রোপচার পরবর্তী সময়ে নেইমারের অগ্রগতি দেখে সন্তুষ্ট ব্রাজিলের এই টিম চিকিৎসক। বিশ্বকাপের আগেই পুরো ফিটনেস ফিরে পাওয়ার খুব কাছে প্যারিস সেন্ত জার্মেইর তারকা।

ডান পায়ে গুরুতর চোটে গত ৩ মার্চ অস্ত্রোপচার করান নেইমার। ট্রেনিংয়ে তার ফেরার সম্ভাব্য দিনক্ষণ ধরা হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে ১৭ মেতে। সেই ফেরার লক্ষ্যে বেশ ভালোভাবে লড়ে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

লাসমার বলেছেন, ‘নেইমার খুব পরিশ্রম করছে এবং আমরা প্রত্যাশা করছি সে সুস্থ হয়ে ফিরে আসবে, যেন বিশ্বকাপে চমৎকার প্রস্তুতি নিতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সম্ভাব্য সেরা উপায়ে সেরে উঠছে। (চোট কাটিয়ে ফিরে আসা খেলোয়াড়ের) শারীরিক অবস্থার উন্নতি করতে হবে আমাদের, কারণ এটা সম্ভবত নিম্ন পর্যায়ে আছে। ইনজুরিতে থেকে ফিরতে থাকা খেলোয়াড়দের অবশ্যই ব্যক্তিগত তত্ত্বাবধায়নের অধীনে রাখতে হবে।’

‘ই’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম