এবার ট্রফি জিততে চান গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৮, ১৫:৪৯আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:৫২

আন্তোয়ান গ্রিয়েজমান লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় দাঁড় করানো হয় আন্তোয়ান ‍গ্রিয়েজমানকে। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও দলীয় সাফল্যের ঘরটাকে প্রায় ফাঁকাই বলা চলে তার। তবে এবার শিরোপা জিততে চান ফরাসি উইঙ্গার।

আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালের টিকিট পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাই সুযোগ এসেছে শিরোপা জেতার। ২০১৪ সালে ‘লস রোজিব্যাঙ্কোস’-এ যোগ দিয়ে কেবল স্প্যানিশ সুপার কাপের ট্রফিই জিতেছেন গ্রিয়েজমান। ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার শিরোপা জেতার উল্লাসের মাতার অপেক্ষায় তিনি।

সুযোগটা কিছুতেই নষ্ট করতে চান না ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফাইনালের আগে বলেছেন, ‘আমরা ফাইনাল জেতার জন্য যাব। নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করব ইউরোপা লিগ জেতার। এবার একটি ট্রফি জিততে চাই আমি।’

ডিয়েগো কোস্তার একমাত্র গোলে আর্সেনালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অ্যাতলেতিকো। লন্ডনে ১-১ গোলে ড্র করে ফেরার পর মাদ্রিদের লেগের জয়ে ২-১ অগ্রগামিতায় শিরোপা জেতার মঞ্চে উঠেছে তারা। জয়ের নায়ক কোস্তার প্রশংসাও ঝরছে ফরাসি তারকার কণ্ঠে, ‘ডিয়েগো কোস্তা দারুণ খেলেছে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম