প্যারিসে ফিরেছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৮, ১৮:৩১আপডেট : ০৪ মে ২০১৮, ১৮:৩৬

প্যারিসে ফিরেছেন নেইমার! চোটের কারণে লম্বা সময় ধরে নেইমার ব্রাজিলে। নিজের দেশেই সেরে ওঠার কাজ করেছেন তিনি। যদিও বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল শিগগিরই প্যারিসে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমার ভক্তদের এবার খুশির খবরই শুনিয়েছে ‘ইএসপিএনএফসি’, পিএসজি তারকা নাকি ফিরে এসেছেন প্যারিসে।

একটি সূত্র ‘ইএসপিএনএফসি’কে নিশ্চিত করছে, ব্রাজিল থেকে প্যারিসের উদ্দেশে উড়াল দিয়েছেন নেইমার। সংবাদমাধ্যমটির খবর, প্রাইভেট জেটে করে বন্ধুদের সঙ্গে প্যারিসে রওনা হয়েছেন ব্রাজিরিয়ান তারকা। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিসে পৌঁছেই নেইমার যাবেন পিএসজির অনুশীলন মাঠ ক্যাম্প দে লোগেস।

যেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। দেখা হবে তার চোটের অবস্থা এখন কেমন। দীর্ঘদিন পর ফিরলেও সতীর্থদের সঙ্গে দেখার করার সুযোগ হয়তো পাবেন না তিনি। কারণ শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে পিএসজি মাঠে নামবে আমিয়েঁর বিপক্ষে।

ব্রাজিলিয়ান তারকা মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেইমার নাকি ১৭ মে’র মধ্যে ফিটনেস পরীক্ষায় শতভাগ উতরে যেতে চাইছেন, যাতে ১৯ মে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন। লিগ ওয়ানের ওই ম্যাচে প্যারিসের ক্লাবটির প্রতিপক্ষ কাঁ।

খবরটা প্যারিসের জন্য যতটা আনন্দের, তার চেয়ে বেশি স্বস্তির ব্রাজিলিয়ানদের জন্য। নেইমার বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, এই সংশয়ের মেঘে যে ঢাকা পড়েছিল ব্রাজিলের আকাশ। ‘ইএসপিএনএফসি’র খবর যদি সত্যি হয়, তাহলে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট নেইমারকে পাবেন ব্রাজিলিয়ান কোচ তিতে। ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম