৬৫ বছরেও প্রাণবন্ত ফুটবলার আফাঙ্গীর!

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ মে ২০১৮, ২২:৩৮আপডেট : ০৫ মে ২০১৮, ২২:৪৯

আহসান উদ্দীন আফাঙ্গীর আহসান উদ্দীন আফাঙ্গীর। বয়স ৬৫ বছর। যে বয়সে নাতি-নাতনি নিয়ে বিশ্রামে কাটানোর কথা, সেই বয়সে মাঠে বল নিয়ে দৌড়ান ঝিনাইদহের আফাঙ্গীর। ফুটবল খেলতে তার কোনও ক্লান্তি নেই, চেহারায় নেই বয়সের ছাপ। এখনও তিনি খেলার মাঠে প্রাণবন্ত। শতাধিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নিয়ে নিজের ব্যাগের কারখানায় অবসর সময় কাটান এক কালের দোর্দণ্ড এ মিডফিল্ডার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন আফাঙ্গীর। তার বাবার নাম মৃত শামছুদ্দীন আহম্মেদ। ঝিনাইদহ তখন বন বাদাড়ের শহর। রাস্তাঘাট নেই। তখন থেকেই ফুটবলের হাতেখড়ি তার। কৈশোর থেকে যৌবন পর্যন্ত মাঠ দাপিয়ে নিজ দলকে জয়ী করেছেন। সুউচ্চে তুলে ধরেছেন ঝিনাইদহকে।

সেই আফাঙ্গীর ৬৫ বছর বয়সে এসে এখনও ফুটবল খেলেন। তাই তো ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সকাল বিকাল প্র্যাকটিসে তাকে দেখা যায়। এই বয়সে আফাঙ্গীরের ফুটবল খেলা দেখে নতুন প্রজন্মের খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়। ফুটবল মাঠে তাকে গুরু বলে সম্মান করেন, নতুন প্রজন্মকে দেন পরামর্শ এবং শেখান কলা কৌশল।

ঝিনাইদহে ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ আফাঙ্গীর মুক্তিযুদ্ধের সময় আফাঙ্গীর ১৮ বছরের যুবক। ভারতের রানাঘাটে ট্রেনিং নিয়ে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। কিন্তু তার নাম নেই তালিকায়। যদিও এ নিয়ে তার দুঃখ নেই। দেশ স্বাধীন করতে যুদ্ধে অংশ নিয়েছেন, এটাই তার বড় পাওয়া।

আফাঙ্গীর জানান, ১৯৭২ সাল থেকে তিনি ফুটবল খেলেন। সেই যে মাঠে দৌড়ানোর শুরু, এখনও অবিরাম আর প্রাণবন্ত ফুটবল খেলেন মাঠে। প্রথমে মহাকুমা ও পরে বৃহত্তর যশোর জেলা টিমে খেলেছেন। নিয়মিত লিগ খেলেছেন ঢাকা ও খুলনায়। মহাকুমা থেকে জেলায় রুপান্তরিত হওয়ার পর থিতু হয়েছেন ঝিনাইদহ জেলা ফুটবল টিমে। এক নাগাড়ে ১৫ বছর ঝিনাইদহ জেলা ফুটবল টিমের অধিনায়ক হিসেবে দক্ষতার সঙ্গে দল পরিচালনা করেছেন। কিন্তু তার কোনও মূল্যায়ন হয়নি। নেতৃত্ব দেওয়া হয়নি ক্রীড়া সংস্থার। এতে আফাঙ্গীরের কোন ক্ষোভ বা দুঃখ নেই। জেলা ক্রীড়া সংস্থার সদস্য হয়ে ক্রীড়া সংগঠক হিসেবে জেলাবাসীর জন্য কাজ করে যেতে চান তিনি।

১৯৮৫ সালে আফাঙ্গীর কালীগঞ্জে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। নিজ বাড়িতেই রয়েছে হ্যাপার ব্যাগ তৈরির কারখানা। স্বামী স্ত্রী মিলে সেখানেই অবসর সময় কাটান।

ফুটবলার আফাঙ্গীর সম্পর্কে হরিণাকুন্ডু ক্রীড়া সংস্থার সাবেক সেক্রটারি ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ারদার জানান, জেলার একজন গুণী ফুটবলার হিসেবে তিনি খ্যাত। এই বয়সেও যে তিনি এখনও মাঠে ফুটবল খেলেন এটা অবাক করার বিষয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম