বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে এশিয়ান কোটা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২১:২১আপডেট : ০৬ মে ২০১৮, ২২:০১

বাফুফের নির্বাহী কমিটির সভা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১১তম আসরের দলবদল আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে, চলবে ৩০ আগস্ট পর্যন্ত। তারপর অক্টোবরের মাঝামাঝি সময়ে ফেডারেশন কাপ দিয়ে মৌসুমের প্রথম আসর গড়াবে মাঠে। প্রথমবারের মতো এবার শীর্ষ ঘরোয়া ফুটবলে থাকছে এশিয়ান কোটা। রবিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরের প্রিমিয়ার লিগে কিছু রদবদল আসছে। গতবার লিগ ছিল ঢাকাকেন্দ্রিক। এবার ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতার লড়াই হবে অন্তত পাঁচটি ভেন্যুতে।

১৩ ক্লাবের অংশগ্রহণে লিগে বিদেশি খেলোয়াড়দের কোটাতেও পরিবর্তন এসেছে। চারজন নিবন্ধন করা যাবে। প্রথমবারের মতো এশিয়ান কোটায় থাকবেন একজন। তবে একাদশে সর্বোচ্চ তিন জন বিদেশি খেলতে পারবেন, একজনকে নিতে হবে এশিয়ান কোটা থেকে।

নির্বাহী কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘প্রিমিয়ার লিগ এবার হবে শীতের মৌসুমে। প্রতিযোগিতা আরও আকর্ষণীয় করার জন্য সব কিছুই করা হবে। লিগে নতুন স্পন্সরও আসছে।’

নতুন চুক্তিতে স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বছর ৮ কোটি টাকা আয় হবে ধারণা করা হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক