রোনালদোর চোট নিয়ে চিন্তিত নন জিদান

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৮, ১৮:৩৮আপডেট : ০৭ মে ২০১৮, ১৮:৩৯

চোট পাওয়ার পর রোনালদো এল ক্লাসিকো মহারণে তার গোলেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। তবে ওই গোলের সময় অ্যাঙ্কেলে আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। তাই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার খেলা নিয়ে জন্ম নিয়েছে সংশয়।

রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য খুব একটা চিন্তিত নন। ফরাসি কিংবদন্তি জানিয়েছেন, কিয়েভে লিভারপুলের বিপক্ষে ফাইনালের আগে ফিট হয়ে যাবেন দলের সেরা অস্ত্র।

ন্যু ক্যাম্পের এল ক্লাসিকো ড্র হয়েছে ২-২ গোলে। দুইবার এগিয়ে গিয়েও ১০ জনের বার্সেলোনাকে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। লুই সুয়ারেসের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা, তবে জবাবটা দ্রুতই রিয়াল দেয় রোনালেদোর গোলে। ১৪তম মিনিটে ওই গোলের সময়ই জেরার্দ পিকের ট্যাকলে অ্যাঙ্কেলে আঘাত পান তিনি। চিকিৎসাও নিতে হয়েছিল তাকে, যদিও খেলা চালিয়ে গেছেন। তবে দ্বিতীয়ার্ধে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে আর মাঠে নামাননি জিদান।

রোনালদোর চোটের অবস্থা নিয়ে তাই প্রশ্ন ‍উঠেছিল ম্যাচ শেষে। জিদান জানিয়েছেন, সোমবার স্ক্যান করা হবে তার, এরপরই জানা যাবে চোটের অবস্থা। যদিও চিন্তিত নন ফরাসি কোচ, ‘(চ্যাম্পিয়নস লিগ) ফাইনাল নিয়ে আমরা চিন্তিত নই। এই মুহূর্তে ও খুব একটা ভালো নেই, তবে আমার মনে হয় অবস্থা খুব একটা গুরুতর নয়।’ তাহলে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে? এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি জিদান, ‘জানি না ঠিক কত সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কাল (সোমবার) ওর স্ক্যান করা হবে।’

বার্সেলোনার বিপক্ষে চলতি লা লিগার ২৫তম গোল পেয়েছেন রোনালদো। পিচিচি ট্রফি দৌড়ে অবশ্য অনেকটা পিছিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৩৩) থেকে। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম