অনূর্ধ্ব-১৮ ফুটবলের শেষ চারে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২১:৩১আপডেট : ০৮ মে ২০১৮, ২১:৫৩

আবাহনীর তরুণ ফুটবলারদের জয় উদযাপন শেষ দল হিসেবে অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক গোলকিপার আরিফুল ইসলাম। টাইব্রেকারে দুটি শট রুখে দিয়েছেন তিনি। প্রথম পাঁচটি শটের পর ৪-৪ সমতা ছিল টাইব্রেকারে। সাডেন ডেথে শেখ জামালের নাজমুল হোসেন আখন্দের শট লক্ষ্যভ্রষ্ট হলে আব্দুল কাদের মিন্টু গোল করে আবাহনীকে নিয়ে যান সেমিফাইনালে।

এর আগে আবাহনীর হয়ে গোল করেন আপন চন্দ্র ও দীপক রায়। শেখ  জামালের দুটি গোলই ম্যানুয়াল সরেনের।

আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স  ইউনিয়ন ও ফরাশগঞ্জ। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক