পিএসজির শিরোপা উৎসবে নেইমার

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ১৫:২৭আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:২৭

দানি আলভেসের সঙ্গে শিরোপা উৎসবে নেইমার ফরাসি কাপের ফাইনাল তো দূরে থাক, চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবে কিনা, সেটা নিয়েই আছে সংশয়। নেইমার অবশ্য মাঠে গিয়েছিলেন দলকে সমর্থন দিতে। প্রত্যাশামতো প্যারিস সেন্ত জার্মেই শিরোপা জেতার পর সেই উৎসবে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকাও।

ফরাসি কাপের ফাইনালে তৃতীয় বিভাগের দল লে হেরবিয়েরসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। জিওভানি লো চেলেসো ও এদিনসন কাভানির লক্ষ্যভেদে পাওয়া এই জয়ে টানা চতুর্থবারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি। স্তাদিও দে ফ্রান্সের এই ফাইনালে সতীর্থদের সঙ্গে মাঠে নামতে না পারলেও সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার।

মাস দুয়েক আগে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। চোট এতটাই গুরুতর ছিল যে, ছুরি-কাঁচির নিচেও যেতে হয় তাকে। সেরে ওঠার প্রাথমিক কাজ তিনি করেছেন ব্রাজিলেই, দিন তিনেক আগে ফিরেছেন প্যারিসে। ইতিমধ্যে জিমে ঘাম ঝরানোর সঙ্গে হালকা অনুশীলনও শুরু করে দিয়েছেন নেইমার।

প্যারিসে আছেন অথচ দলের ফাইনাল মিস করবেন, সেটা তো হতে পারে না। পিএসজি সতীর্থদের অনুপ্রাণিত করতে গিয়েছিলেন স্তাদিও দে ফ্রান্সে। শেষ পর্যন্ত জয় নিশ্চিত হওয়ার পর মাঠে নেমে দানি আলভেস-থিয়াগো সিলভাদের সঙ্গে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মাতেন শিরোপা উৎসবে।

চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে পিএসজি। মার্চে ফরাসি লিগ কাপের ফাইনালে মোনাকোকে হারিয়ে জেতে প্রথম শিরোপা, এরপর ফরাসি লিগের শিরোপাও করে পুনরুদ্ধার, আর এবার কাপের ট্রফিটাও জিতে নিলো উনাই এমেরির দল। এএফপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম