হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ আলভেসের

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ১১:২৮আপডেট : ১২ মে ২০১৮, ১২:১১

দানি আলভেস বিশ্বকাপ যাত্রার পথে বড় এক ধাক্কা লাগলো ব্রাজিলের গায়ে। হাঁটুর চোটে রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না দানি আলভেসের। ফরাসি কাপের ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক।

বিশ্বকাপ স্কোয়াড এখনও ঘোষণা করেননি ব্রাজিল কোচ তিতে। তবে তার স্কোয়াডে যে সাবেক বার্সেলোনা ফুলব্যাক থাকছেন, সেটা নিশ্চিতই ছিল। কিন্তু চোট কেড়ে নিলো সেই স্বপ্ন। ফরাসি কাপের ফাইনালে হাঁটুতে পাওয়া আঘাত এতটাই গুরুতর যে, বিশ্বকাপ থেকে ছিটকেই গেছেন আলভেস।

শুরুতে চোট নিয়ে খুব একটা দুশ্চিন্তা করেনি পিএসজি ও ব্রাজিল। ভাবা হয়েছিল, বিশ্বকাপের আগেই সেরে উঠতে পারবেন আলভেস। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার প্যারিসে উড়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে শুনিয়েছেন দুঃসংবাদটি।

লাসমার জানিয়েছেন, ‘বিশ্বকাপের আগে আলভেসের সুস্থ হওয়াটা অসম্ভব।’ ব্রাজিলিয়ান রাইটব্যাককে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। ২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞের আগে যা সেলেসাওদের জন্য বিশাল এক ধাক্কা।

ব্রাজিল দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় আলভেস। শুধু অভিজ্ঞতার জন্য নয়, তার পারফরম্যান্স বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলে। এবারের বিশ্বকাপ বাছাইয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম