মেসি-সুয়ারেসকে খুব মনে পড়ে নেইমারের

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ১৭:৪৯আপডেট : ১২ মে ২০১৮, ১৭:৪৯

মেসি-সুয়ারেসকে খুব মনে পড়ে নেইমারের মাঠের ভেতর তো আছেই, মাঠের বাইরেও বেশিরভাগ সময় দেখা যেত তিনজনকে একসঙ্গে। লিওনেল মেসি, নেইমার ও লুই সুয়ারেসের সম্পর্ক এতটা মধুর ছিল, তারকাখ্যাতির ঔদ্ধত্য চিড় ধরাতে পারেনি তাদের বন্ধুত্বে। কিন্তু গত গ্রীষ্মের দলবদলে নেইমার বার্সেলোনা ছেড়ে গেলে আলাদা হয়ে যান তারা। অবশ্য বন্ধুত্বের সম্পর্কটা এখনও অটুট তাদের।

২২২ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালান ক্লাবটিতে কাটানো চার বছরে অনেক সুখের স্মৃতি জমা হয়েছে নেইমারের মনে। যেখানে সবচেয়ে বেশি আনন্দ দেয় তাকে মেসি ও সুয়ারেসের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। মজার স্মৃতিগুলো মনে হলে এখনও হাসি পায় তার। সাবেক দুই সতীর্থকে ভীষণ মিস করেন পিএসজি তারকা।

‘ইউটিউব’-এ দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার বিষয়ে অনেক কিছুই ভাগাভাগি করেছেন নেইমার। তবে কাতালান ক্লাবের সবচেয়ে বেশি মিস করেন কী, এমন প্রশ্নে দুই বন্ধুর কথাই বলেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেটা খুবই সুন্দর ছিল। বার্সেলোনার সবচেয়ে বেশি মিস করি এই দুজনকে (মেসি ও সুয়ারেস)।’

একসঙ্গে কাটানো সময়ে অনেক মজা করতেন তারা। সেগুলোই বেশি মনে পড়ে নেইমারের। মজার ধরনগুলো কেমন ছিল, সেটাও স্পষ্ট করেছেন তিনি, ‘দেখা যাচ্ছে এক ম্যাচে আমি কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বল পাস দিচ্ছি, অন্য ম্যাচে আবার মেসি কয়েকজনকে কাটাচ্ছে। সুয়ারেসও সেই চেষ্টাই করতো; দেখা গেল কাটানোর চেষ্টা করল, কিন্তু শেষমেষ ওকে করতে হলো ব্যাক পাস।’

ড্রিবলিংয়ে ‘দুর্বল’ সুয়ারেসকে নিয়ে তাই মজা করতেন নেইমার, “এরপর আমার ওকে (সুয়ারেস) নিয়ে হাসাহাসি করতাম। আমরা একজন আরেকজনকে নিয়ে খুব মজা করতাম, যখন কেউ তার কাজ ঠিকমতো করতে পারে না। এরপর কী হতো, লকার রুমে এসে সুয়ারেস আমাদের বলতো: ‘ভালো, আমি তোমার ড্রিবলিং দেখেছি, আর ওই ভাবেই কিন্তু চেষ্টা করেছি!”

মজার সেই দিনগুলো ভীষণ মিস করেন নেইমার। বার্সেলোনা ছেড়ে গেলেও ‘এমএসএন’-এর বন্ধুত্বের সম্পর্ক যে এখনও অটুট, সেটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কথাতেই স্পষ্ট। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি