তরুণদের ফুটবলে আবাহনী চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ২০:৫৭আপডেট : ১৩ মে ২০১৮, ২০:৫৯

শিরোপা নিয়ে আবাহনীর তরুণ ফুটবলারদের উল্লাস। ছবি-বাফুফে এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের শিরোপা জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। সিনিয়রদের মতো জুনিয়রদের ফুটবলেও আকাশি-হলুদ জার্সিধারীদের জয়জয়কার। রবিবার অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে আবাহনী ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের শুরুতেই এগিয়ে গেছে আবাহনী। সপ্তম মিনিটে আবু সিদ্দিক বাবুর লম্বা থ্রো ইন থেকে হেড করে গোলটি করেছেন তৃতীয় বিভাগ লিগের সর্বোচ্চ গোলদাতা রিমন হোসেন।

শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির আগে গোল শোধ করার তিনটি ভালো সুযোগ পেয়েছিল ফরাশগঞ্জ। ৩২ মিনিটে নয়ন হোসেনের বাঁক খাওয়া শট প্রতিহত হয় পোস্টে। দুই মিনিট পর খোরশেদুরের শট চলে যায় আবাহনীর গোলরক্ষক আরিফুলের গ্রিপে।  আর ৪১ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় জয় চন্দ্রের শট।

বিরতির ঠিক আগে আবাহনীও সুযোগ পেয়েছিল ব্যবধান দ্বিগুণ করার। কিন্তু রিমন কুমার ফাঁকা পোস্টে শট নেওয়ার আগে ফরাশগঞ্জকে বিপদ থেকে রক্ষা করেন  দুই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে এনামুল হকের শট পোস্টে বাধা পেয়ে আবার হতাশ করেছে ফরাশগঞ্জকে। ৭০ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া আবাহনীর আক্কাস আলীও গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত এক গোলের অগ্রগামিতা ধরে রেখে আবাহনী মেতে উঠেছে শিরোপা জয়ের আনন্দে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম