বিশ্বকাপে শুভেচ্ছাদূত বাংলাদেশের কিরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ২০:১১আপডেট : ১৫ মে ২০১৮, ২০:১১

মাহফুজা আক্তার কিরণ ফিফার কাউন্সিল সদস্য হিসেবে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাহফুজা আক্তার কিরণ। আগামী মাসে গুরুদায়িত্ব নিয়ে রাশিয়া যাচ্ছেন তিনি। বিশ্বকাপের ভেন্যু একাতেরিনবার্গের শুভেচ্ছাদূত এবং সভাপতির প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির প্রধান কিরণ। বিশ্বকাপের সব ভেন্যুর পর্যবেক্ষকের দায়িত্বও পালন করতে হবে তাকে।

রাশিয়া বিশ্বকাপে দায়িত্ব প্রসঙ্গে কিরণ বলেছেন, ‘বিশ্বকাপে ফিফার কাউন্সিল সদস্য হিসেবে আমাকে দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যু পর্যবেক্ষণ করতে হবে আমাকে। আর একাতেরিনবার্গে শুভেচ্ছাদূত এবং সভাপতির প্রতিনিধি হিসেবে থাকবো।’

কঠিন হলেও এমন দায়িত্ব পেয়ে তিনি উচ্ছ্বসিত, ‘এটা বাংলাদেশের জন্য অনেক সম্মানজনক ব্যাপার। বিশ্বকাপ অনেক বড় প্রতিযোগিতা। আর সেখানে আমি বাংলাদেশকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবো। বিশ্বকাপে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে পারবো ভেবে খুব ভালো লাগছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে