শেষ ম্যাচে বিধ্বস্ত আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ২২:২৭আপডেট : ১৬ মে ২০১৮, ২২:২৭

আবাহনী-বেঙ্গালুরু ম্যাচের একটি মুহূর্ত। ছবি-বাফুফে এএফসি কাপের শেষ ম্যাচে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা আবাহনীর কোচ সাইফুল বারী টিটু। তবে ভারতের বেঙ্গালুরুর সঙ্গে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে আকাশি-হলুদ জার্সিধারীরা হার মেনেছে ৪-০ গোলে।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা ছিল আবাহনী। ভারতের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী নিজে গোল করার পাশাপাশি গোল করিয়ে বড় জয় এনে দিয়েছেন বেঙ্গালুরুকে।

১৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ক্রস করেন ছেত্রী। আর সেই ক্রস থেকে অতিথিদের এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড দানিয়েল লুকাস।

তিন মিনিট পরই দ্বিতীয় গোল। ডিফেন্ডার নিশু কুমারের জোরালো শট জড়িয়ে যায় জালে। আবাহনীর গোলকিপার শহীদুল আলম সোহেল কিছুই করতে পারেননি।

বিরতির পর আরও দুই গোল করেছে বেঙ্গালুরু। ৫৮ মিনিটে সুনীল ছেত্রীর চিপ নিশু কুমার বুক দিয়ে নামিয়ে দারুণ শটে ৩-০ করেছেন স্কোরলাইন। আর পরের মিনিটে  ছেত্রী নিজেই  গোল করেছেন।

এবারের এএফসি কাপ থেকে আবাহনীর প্রাপ্তি একটি জয় ও একটি ড্র। ভারতের আইজল এফসিকে ৩-০ গোলে হারানোর পর ফিরতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল তারা। শেষ ম্যাচে আবাহনীকে হারিয়েই ‘ই’ গ্রুপ থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম