ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ১০:১৩আপডেট : ২১ মে ২০১৮, ১০:১৬

ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয় ন্যু ক্যাম্পে আবেগঘন এক সন্ধ্যায় আন্দ্রেস ইনিয়েস্তার শেষটা হলো জয়ের স্বাদ পেয়ে। রবিবার বার্সেলোনায় শেষ ম্যাচ খেললেন তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ওই ম্যাচটি ১-০ তে জিতল কাতালান জায়ান্টরা।

গত সপ্তাহে লেভান্তের মাঠে লা লিগায় অপরাজেয় থাকার মর্যাদা হারানো বার্সা মৌসুমের ২৮তম জয় পেল।

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে একমাত্র গোল করেছেন এক সপ্তাহ আগে হ্যাটট্রিক করা ফিলিপ্পে কৌতিনিয়ো।

৮১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন স্পেনের প্লেমেকার। গ্যালারির প্রত্যেকে দাঁড়িয়ে অভিবাদন জানান তাদের মহানায়ককে। অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর এই ক্লাবের সঙ্গে ২২ বছর ধরে আছেন ইনিয়েস্তা। চারটি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগাসহ জিতেছেন ৩২টি শিরোপা। বার্সার জার্সিতে তাকে শেষবার দেখতে ন্যু ক্যাম্পে হাজির ছিলেন ৮৪,১৬৮ জন দর্শক।

ইনিয়েস্তার এই বিদায়ী ম্যাচে শুরুতে লক্ষ্যে শট নেয় সোসিয়েদাদ। আদনান জানুজাইয়ের ক্রস থেকে উইলিয়ান হোসের হেড দুর্দান্ত প্রতিরোধে মাঠের বাইরে পাঠান মার্ক আন্দ্রে টের স্টেগেন। বার্সা গোলরক্ষক আবারও রুখে দেন জানুজাইয়ের শট।

ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয় স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও ফিনিশিং যুতসই হচ্ছিল না। জেরার্দ পিকে সেট পিচ থেকে লক্ষ্যভেদ করতে পারেননি। উসমান দেম্বেলের ক্রস থেকে ইভান রাকিটিচের হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়। লুই সুয়ারেসের শট হয় লক্ষ্যভ্রষ্ট।

বার্সা শেষ পর্যন্ত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর। ডানপায়ের কাটব্যাকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন কৌতিনিয়ো।

ইনিয়েস্তা স্কোরশিটে নাম লেখানোর একেবারে কাছে ছিলেন। কিন্তু তার শট নেওয়ার আগেই বল কেড়ে নেয় প্রতিপক্ষ। ৬৭ মিনিটে লিওনেল মেসিকে জায়গা করে দিয়ে মাঠ ছাড়েন কৌতিনিয়ো। ডেনিস সুয়ারেসকে দিয়ে গোল করাতে চেয়েছিলেন মেসি। কিন্তু তার শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে পাকো আলকাসেরের বদলি হয়ে শেষবার মাঠ ছাড়েন ইনিয়েস্তা। গত অক্টোবরে আজীবনের জন্য চুক্তির প্রস্তাব পাওয়া এই মিডফিল্ডার অশ্রুসিক্ত বিদায়ে শেষ করেন বার্সায় তার সমৃদ্ধশালী ক্যারিয়ার। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম