রোনালদোর চোখে ‘দুর্দান্ত’ সালাহ মেসির মতো

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ১২:০৮আপডেট : ২৫ মে ২০১৮, ১২:০৮

রোনালদোর চোখে ‘দুর্দান্ত’ সালাহ মেসির মতো মোহাম্মদ সালাহকে ‘দুর্দান্ত’ আখ্যা দিলেন রোনালদো। ব্রাজিলের বিশ্বকাপ জয়ীর চোখে লিভারপুল ও মিশরীয় ফরোয়ার্ড অনেকটাই লিওনেল মেসির মতো।

সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে ৪৪ গোল করা সালাহর প্রতিভায় মুগ্ধ রোনালদো। প্রিমিয়ার লিগের এবারের সেরা খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী তিনি।

শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে লিভারপুল ফরোয়ার্ডের প্রশংসা করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘সালাহ, আমি তাকে ভালোবাসি। চমৎকার গুন তার, দুর্দান্ত একজন খেলোয়াড়।’

এল পার্তিদাজো দে কোপকে ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আরও বলেছেন, ‘সে দেখতে মেসির মতো। কয়েক দিন আগে পড়লাম সে বলেছে আমি তার অনুপ্রেরণা। আমি রোমাঞ্চিত।’

সালাহর অসাধারণ পারফরম্যান্সের পরও রোনালদোর ফেভারিট রিয়াল। হ্যাটট্রিক শিরোপা তারাই হাতে নেবে বিশ্বাস তার, ‘আমার মতে ৩-২ গোলে জিতবে রিয়াল। যদি তারা ফাইনাল জেতে, সেটা হবে তাদের ইতিহাসের অভূতপূর্ব ঘটনা। আমি খুব আশাবাদী। তাদের নিয়ে এই বছর সংশয় ছিল। কিন্তু তারা একসঙ্গে ঘুরে দাঁড়াল এবং ঐতিহাসিক অর্জন করেছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান