ফুটবল লিগে কোচিং লাইসেন্সের নতুন নিয়ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ২০:৩৫আপডেট : ২৮ মে ২০১৮, ২০:৩৫

লিগের প্রত্যেক ক্লাবের প্রধান কোচের ‘এ’ লাইসেন্স থাকতে হবে এ বছরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের একাদশ আসর শুরু হওয়ার কথা। এবারের লিগে অংশ নেবে ১৩টি দল। আর এই ১৩টি দলের জন্য একটি নতুন নিয়ম করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। প্রতিটি দলের প্রধান কোচের ‘এ’ লাইসেন্স, সহকারী কোচের ‘বি’ লাইসেন্স এবং গোলকিপিং কোচের এএফসি লেভেল ওয়ান লাইসেন্স থাকতে হবে।

লিগের গত আসরে প্রধান কোচের কমপক্ষে ‘বি’ লাইসেন্স এবং সহকারী কোচের ‘সি’ লাইসেন্স প্রয়োজন ছিল। আর গোলকিপিং কোচের কোনও সার্টিফিকেটের প্রয়োজন ছিল না।

বাংলাদেশে বর্তমানে ১৮ জনের ‘এ’ লাইসেন্স, ৫৮ জনের ‘বি’ লাইসেন্স এবং ১৫ জন গোলকিপিং কোচের এএফসি লেভেল ওয়ান সার্টিফিকেট আছে। কিন্তু তাদের  অনেকেই সরাসরি কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। অনেকে আবার ‘এ’ লাইসেন্স কোর্সের মাঝপথে আছেন। যেমন জুলফিকার মাহমুদ মিন্টু, কামাল বাবু, আব্দুল কাইয়ুম সেন্টু, রাশেদ পাপ্পু। নতুন নিয়মের ফলে কোনও দলের প্রধান কোচের দায়িত্ব পালন সম্ভব নয় তাদের পক্ষে।  

প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘‘আমরা যারা লিগে কোচিং করাচ্ছি তাদের পথ রুদ্ধ হয়ে গেল। দেশে যাদের ‘এ’ লাইসেন্স আছে তাদের অনেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। আর আমাদের পক্ষেও যথাসময়ে ‘এ’ লাইসেন্স কোর্স শেষ করা সম্ভব নয়। কারণ ফেডারেশন আট বছর পর এই কোর্স করাচ্ছে। নতুন আইন যদি করতেই হয় তাহলে ফেডারেশন কেন এতদিনে আমাদের ‘এ’ লাইসেন্স কোর্স শেষ করালো না? নেপালের হরি খড়কা তো ওদের ফেডারেশনের উদ্যোগে অল্প সময়ের মধ্যে এই কোর্স শেষ করেছে।”

এএফসি কাপে ঢাকা আবাহনীর কোচের দায়িত্বে থাকা সাইফুল বারী টিটুর মতে, ‘দেশের ফুটবলের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য কোচদের আরও শিক্ষিত হতে হবে। এ নিয়ে হয়তো একটু সমস্যা হবে এখন, তবে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। পাশাপাশি এটাও দেখতে হবে যারা কোচিং করাচ্ছেন, তাদের সারা বছর পড়াশোনা করতে হয়, মাঠে ফুটবল নিয়ে পড়ে থাকতে হয়। প্রয়োজনে তাদের যেন বিশেষ ছাড় দেওয়া হয়।’

এ বিষয়ে বাফুফের কোচ এডুকেশন ডিরেক্টর বিএ জোবায়ের নিপুর মন্তব্য, “আপাতত একটু সমস্যা হবে। ‘এ’ লাইসেন্স তো অনেকেই করছেন। এই আইনের ফলে কোচদের মধ্যে লাইসেন্স করার তাগিদ বেড়ে যোবে। যারা ক্লাবগুলোর সঙ্গে জড়িত তাদের যেন কোনও সমস্যা না হয় সেটা দেখা হবে।”

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী