রোহিঙ্গাদের সহযোগিতা করতে ইতালি-নাইজেরিয়া দলকে আনবেন এমেকা

মাগুরা প্রতিনিধি
০২ জুন ২০১৮, ১৭:৩৮আপডেট : ০২ জুন ২০১৮, ১৭:৪৮

মাগুরা প্রেস ক্লাবে কথা বলছেন এমেকা রোহিঙ্গাদের সহযোগিতা করতে বাংলাদেশে ইতালি ও নাইজেরিয়ার প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করবেন এমেকা। এছাড়া বিশ্বকাপের আরও খ্যাতিমান খেলোয়াড়দের আনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শনিবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্বের সব ফুটবলপ্রেমীদের আহবান জানানা ১৯৯৪ বিশ্বকাপের নাইজেরিয়ান এ ফুটবল তারকা ।

এমেকা আরও জানান, বিশ্বে ফুটবল সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তাই এ খেলা দিয়ে রোহিঙ্গা ইস্যুতে তিনি বড় ধরনের একটি জনমত গড়ে তুলতে পারবেন বলে আশাবাদী। এজন্য এমেকা তার বর্তমান আবাসস্থল আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন।

এমেকা জানান, রোহিঙ্গা ইস্যুতে তিনি নাইজেরিয়া ও ইতালি ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসবেন। পাশাপাশি ব্রাজিলের রোনালদোসহ বিশ্বকাপের খ্যাতিমান অনেক খেলোয়াড়দের এই দেশে এনে অন্তত ৩টি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করতে চান, যেখান থেকে পাওয়া অর্থ রোহিঙ্গাদের সাহায্যে খরচ হবে।

মোহামেডানের সাবেক এই তারকা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে ঢাকা হয়ে কলকাতা যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। পরবর্তীতে ঢাকায় ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দুই দেশ রোহিঙ্গা ইস্যুতে যাতে এক সাথে কাজ করতে পারে সেই চেষ্টা করবেন।

এমেকা আরও জানান, মাগুরায় একটি মানসম্পন্ন ফুটবল একাডেমি করার জন্য তিনি এরই ‍মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। মাগুরার জেলা প্রশাসকের সহযোগিতায় তিনি নিজেসহ বিশ্বের খ্যাতিমান প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে এখানে একটি ভালো ফুটবল একাডেমি গড়ে তোলার কাজ হাতে নিতে চান।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস