স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে হবে প্রামাণ্যচিত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ১৮:০৫আপডেট : ০২ জুন ২০১৮, ১৮:২৫

‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ বইয়ের প্রকাশনা উৎসবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ক্রীড়া সাংবাদিক মাসুদ আলমের লেখা ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে শনিবার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশের ১০০ জন ফুটবলারকে নিয়ে ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ প্রকাশিত হয়েছিল গত বছর। প্রথম সংস্করণ ছিল সাদা-কালো। এ বছর আরও কয়েকজন ফুটবলারের কথা সংযোজন করে, আর্ট পেপারে আবার প্রকাশ করা হয়েছে বইটি। নতুন সংস্করণ পুরোটাই রঙিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেছেন, “বইটি বাংলাদেশের ফুটবলে ইতিহাস হয়ে থাকব। ‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ পড়ে সাবেক তারকাদের সম্পর্কে জানতে পারবে আগামী প্রজন্ম।” 

স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস সংরক্ষণ বিষয়ে তথ্যমন্ত্রীর কথা, ‘আমি তথ্য মন্ত্রণালয়কে স্বাধীন বাংলা ফুটবল দলের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের নির্দেশ দিয়েছি। স্বাধীন বাংলা দলের জীবিত এবং প্রয়াত প্রত্যেক সদস্যের কথা থাকবে এই প্রামাণ্যচিত্রে।’

বইটির প্রশংসা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‌'ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম অসাধ্য সাধন করছেন। বইটি পড়লে আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, সাবেক ফুটবলার বশির আহমেদ, জহিরুল হক, নওশেরুজ্জামান, হাসানুজ্জামান বাবলু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, আশরাফউদ্দিন চুন্নু, শফিকুল  ইসলাম মানিক, সত্যজিৎ দাশ রুপু, রজনীকান্ত বর্মণ, আলফাজ আহমেদ, আরমান মিয়া, কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু প্রমুখ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক