ফুটবল দলের নতুন কোচ ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ২০:১৫আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৫৫

ঢাকায় আসার পর জেমি ডে। ছবি-বাফুফে জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে এখন ঢাকায়। এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশের দায়িত্ব নিতে সোমবার ঢাকায় পৌঁছেছেন তিনি।

ইংলিশ কোচ অবশ্য একা আসেননি। তার সঙ্গে এসেছেন জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। জেমি ডে’র মতো ওয়াটকিসও ইংল্যান্ডের নাগরিক।

সোমবার ঢাকায় এলেও দুই কোচ সংবাদ মাধ্যমের সামনে আসবেন আগামী বুধবার। সেদিন বিকেলেই বিকেএসপিতে চলে যাবেন তারা। গত ২৭ মে বিকেএসপিতে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ঈদের জন্য আপাতত ক্যাম্প বন্ধ। ঈদের ছুটি শেষে নতুন কোচের অধীনে বুধবারই ক্যাম্প শুরু হবে।

ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন জেমি ডে। তবে কোনও জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন এবারই প্রথম। ইংল্যান্ডের বাইরেই আগে কাজ করেননি তিনি। ওয়াটকিসের অবশ্য ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের আই লিগে পুনে ভিত্তিক দল ভারত এফসির কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি