বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ২১:৩১আপডেট : ২০ জুন ২০১৮, ২১:৫৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন গ্লোবো টিভির প্রতিবেদক ক্লেতন কনসারভানি বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা নিয়ে প্রতিবেদন করতে ব্রাজিলের বিখ্যাত গ্লোবো টিভির তিন প্রতিনিধি ঢাকায় এসেছেন গত ১৫ জুন, থাকবেন ২৪ জুন পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে তৈরি প্রতিবেদন নিজেদের টেলিভিশনে দেখাবেন তারা।   

বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রাজিলিয়ান দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়রের ইঙ্গিত, ঢাকায় আসতে পারেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো!

ব্রাজিলিয়ান ‍দূতাবাসের আমন্ত্রণেই ঢাকায় এসেছেন গ্লোবো টিভির তিন প্রতিনিধি। ২২ জুন নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’তে বসে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ দেখবেন তারা। তাদের সঙ্গে এক হাজার ব্রাজিল সমর্থকের ম্যাচটি উপভোগ করার কথা।

সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থন দেখে আমরা বিস্মিত, অভিভূত। এটা সত্যিই অবিশ্বাস্য। গ্লোবো টিভির প্রতিনিধিরা বাংলাদেশে বিভিন্ন জায়গা ঘুরে প্রতিবেদন করবেন। প্রতিবেদনটি গ্লোবো টিভিতে দেখানো হবে।’

ব্রাজিলের জার্সিতে নেইমারের স্বাক্ষর দেখাচ্ছেন ক্লেতন কনসারভানি এরপর ব্রাজিল ভক্তদের একটা সুখবর দিয়ে তিনি বলেছেন, ‘রাশিয়া বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো বাংলাদেশে আসতে পারেন। তিনি বাংলাদেশে আসতে মৌখিক সম্মতি দিয়েছেন। শুধু জিকো নন, ব্রাজিলের আরও কয়েকজন কিংবদন্তি আসতে পারেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে আমরা অবদান রাখতে চাই।’

গ্লোবো টিভির প্রতিবেদক ক্লেতন কনসারভানি বলেছেন, ‘আমি অনেক দেশে ঘুরেছি, কিন্তু বাংলাদেশের মতো এত ব্রাজিল সমর্থক কোথাও দেখিনি। এত পতাকা, এত জার্সি দেখে মনে হচ্ছে রিওতে আছি। মানিকগঞ্জে গিয়ে তো মনে হয়েছে আমার দ্বিতীয় বাড়ি।’

সংবাদ সম্মেলনে ব্রাজিলের বিশ্বকাপ দলের সব ফুটবলারের স্বাক্ষর করা জার্সি তুলে ধরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মতো ফুটবল উন্মাদনা ব্রাজিলেও নেই। একসময় হয়তো ছিল। কিন্তু গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর ব্রাজিলিয়ানদের আগ্রহে বেশ ভাটা পড়েছে। ব্রাজিলিয়ানরা মাঠে সুন্দর ফুটবল দেখতে চায়, হেয়ার স্টাইল বা ফ্যাশন নয়। অতীতের উন্মাদনা ফিরিয়ে আনতে হলে ব্রাজিলকে এবার বিশ্বকাপ জিততেই হবে।’ 

ছবি-সাজ্জাদ হোসেন

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের