আবারও আসছেন ইরানি কোচ আলীপোর আরজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ২১:৪৯আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২১:৪৯

দ্বিতীয় আসরে আলীপোরের বাংলাদেশ হয়েছে রানার্সআপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভলিবলকে দারুণ উচ্চতায় নেওয়া আলীপোর আরজী আবার আসছেন ঢাকায়। আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর এশিয়ান মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে চোখ রেখে আবারও আনা হচ্ছে ইরানি কোচকে।

২০১৬ সালে ঢাকায় বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালের আসরে হয়েছে রানার্সআপ। দুটি আসরেই বাংলাদেশের কোচ ছিলেন ইরানের আলীপোর আরজি।

আগামী ৯ জুলাই থেকে অনুশীলন শুরু করবে জাতীয় ভলিবল দল। ওইদিন ঢাকায় আসবেন ইরানের কোচ। এবার ভলিবল ফেডারেশন আগেভাগেই অনুশীলনের সুযোগ করে দিচ্ছে। আপাতত ২৮ জনকে নিয়ে শুরু হবে অনুশীলন। আলীপোর আরজী অনুশীলন দেখে দল ছোট করে আনবেন।

ঢাকায় কিছুদিন অনুশীলন করে দল আবার ইরান যাবে। সেখানে মাসব্যাপী অনুশীলন হবে। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরানের কোচ (আলীপোর আরজী) আসছেন। আমাদের দল নিয়ে কোচ ইরানে যাবেন। সেখানে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে। আমাদের লক্ষ্য হলো শ্রীলঙ্কায় ভালো ফল করা।’

জাতীয় দলের অধিনায়ক হরষিত বিশ্বাস উচ্ছ্বসিত আবারও আলীপোরকে পাওয়ার খবরে, ‘শ্রীলঙ্কায় আমরা ভালো ফল করতে চাই। সেখানে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য বড় সুযোগ। তারপর আবার ইরানের কোচকে পাচ্ছি। আশা করছি দীর্ঘমেয়াদে অনুশীলন করে ইতিবাচক ফল আনতে পারব।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী