রিয়াল মাদ্রিদকে রোনালদোর খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৮, ১৯:২৬আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:৪৭

রিয়াল মাদ্রিদকে রোনালদোর খোলা চিঠি রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মঙ্গলবার ইতালিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি। ‘লস ব্লাঙ্কোদের’ আনুষ্ঠানিক বিবৃতির পরপরই সাবেক ক্লাবের জন্য খোলা চিঠি লিখেছেন পর্তুগিজ তারকা। রোনালদোর সেই চিঠি ‘বাংলা ট্রিবিউন’ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

রিয়াল মাদ্রিদে থাকা এই বছরগুলো, মাদ্রিদের এই শহরে কাটানো সময়গুলো, সম্ভবত আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। এই ক্লাব, ভক্ত ও এই শহরের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তাদের কাছ থেকে আমি যে ভালোবাসা ও আবেগ-অনুভূতি পেয়েছি, সেজন্য ধন্যবাদ দিতে চাই।

যদিও আমার বিশ্বাস ক্যারিয়ারের নতুন জায়গায় যাওয়ার সময় এসেছে আমার, আর তাই ক্লাবকে (রিয়াল) বলেছি এই দলবদলের প্রস্তাব গ্রহণের জন্য। আমি এভাবেই ভেবেছি এবং প্রত্যেকে বলছি, বিশেষ করে আমার ভক্তদের, দয়া করে আমার বিষয়টি বুঝবেন।

৯টি বছর ছিল চমৎকার, এই ৯ বছর অতুলনীয়। আমার জন্য সময়টা ছিল উত্তেজনার, বিবেচনাপূর্ণ তবে কঠিনও ছিল, কারণ রিয়াল মাদ্রিদের চাহিদা সবসময় অনেক বেশি। যদিও আমি খুব ভালো করেই জানি, অসাধারণভাবে আমি আমার ফুটবল উপভোগ করেছি এখানে, যা কখনও ভুলব না।

মাঠে ও ড্রেসিং রুমে চমৎকার সব সতীর্থ পেয়েছি। দর্শকদের দুর্দান্ত সমর্থন হৃদয়ে অনুভব করব, যাদের সঙ্গে মিলে আমরা টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি, সবমিলিয়ে পাঁচ বছরে চারটি। ব্যক্তিগত অর্জনেও আমি সন্তুষ্ট চারটি ব্যালন ডি’অর ও তিনটি গোল্ডেন বুট জিততে পেরে।

রিয়াল মাদ্রিদ আমার হৃদয় জয় করেছে, এই কারণে এটা আমার পরিবার; আর তাই আগের চেয়ে বেশি করে আমি ধন্যবাদ দিতে চাই: ধন্যবাদ ক্লাব, সভাপতি, পরিচালকবৃন্দ, আমার সতীর্থ, সব চিকিৎসক, ফিজিও ও অসাধারণ স্টাফদের, যাদের সাহায্যে সবকিছু করতে পেরেছি।

আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভক্তদের, একই সঙ্গে ধন্যবাদ দিতে চাই স্প্যানিশ ফুটবলকে। উত্তেজনাকর এই ৯ বছরে আমার সামনে ছিল অনেক গ্রেট খেলোয়াড়, তাদের সবার প্রতি আমার সম্মান ও ভালোবাসা।

আমি খুব ভালোভাবে অনুধাবন করেছি এবং জানতাম নতুন চক্র সামনে আসছে। আমি চলে যাচ্ছি, তবে যেখানেই যাই না কেন, এই (রিয়াল মাদ্রিদের) শার্ট, এই ব্যাজ ও সান্তিয়াগো বার্নাব্যু আমার মনের মধ্যে থাকবে সবসময়।

সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই, ৯ বছর আগে আমাদের স্টেডিয়ামে প্রথমবার এসে যেভাবে বলেছিলাম: হালা মাদ্রিদ!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম