রোনালদোই বেছে নিয়েছেন জুভেন্টাসকে

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৮, ২২:৩২আপডেট : ১১ জুলাই ২০১৮, ২২:৩৫

রোনালদোই বেছে নিয়েছেন জুভেন্টাসকে হঠাৎই শুরু হয় ক্রিস্তিয়ানো রোনালদোর দলবদলের আলোচনা। খবরটি আরও বিস্ময় ছড়িয়েছিল জুভেন্টাসের সঙ্গে তার নাম জড়ানোর কারণে। গুঞ্জনটা সত্যি করে এক বিস্ময়ের ঘোর কাটলেও নতুন করে আরেকটি খবর তৈরি করেছে চমক। রোনালদো নিজেই নাকি জুভেন্টাসকে বলেছিলেন তুরিনে যাওয়ার আগ্রহের কথা!

ইতালিয়ান ক্লাবটির প্রধান নির্বাহী গুইসেপ্পে মারোত্তা জানিয়েছেন খবরটি। পর্তুগিজ তারকা নিজ থেকে আগ্রহ প্রকাশ করলে শুরু হয় আলোচনা। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস সমাঝোতায় পৌঁছানোর পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আসে রোনালদোর সিরি ‘এ’-তে যোগ দেওয়ার ঘোষণা। ৩৩ বছর বয়সী তারকা ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য নাম লিখিয়েছেন জুভেন্টাসে। ‘গোল ডটকম’-এর খবর, প্রতি মৌসুমে রোনালদোর নেট আয় হবে ৩০ মিলিয়ন ইউরো।

পর্তুগিজ যুবরাজের বয়স যখন ১৮, তখন জুভেন্টাস চেষ্টা করেছিল তাকে দলে নিতে। যদিও তাদের হতাশ করে ম্যানচেস্টার ইউনাইটেড দলে নেয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। এবার অবশ্য তাদের চেষ্টা শুরু হয়েছে পরে, আগে রোনালদো তার আগ্রহের কথা জানিয়েছিল তুরিনের ক্লাবটির কাছে। তেমনটাই বলেছেন জুভেন্টাসের প্রধান নির্বাহী মারোত্তা, ‘ক্রিস্তিয়ানো রোনালদোই প্রথম ব্যক্তি, যিনি বিশ্বাস করেছিলেন এটা সম্ভব, তিনিই প্রথম (দলবদলের) বিষয়টি তোলেন। এবং যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের সুযোগ আছে, তখন ক্লাবের শেয়ার হোল্ডাররা সম্মত হয় এই দলবদলের দিকে এগোতে।’

রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দিসের সঙ্গে জুভেন্টাসের আলোচনা চলছিল আগে থেকেই। তবে সেটা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের জন্য নয়, কথা হচ্ছিল জোয়াও কানসেলোকে নিয়ে। এরপর রোনালদোকে নিয়েও আলোচনা শুরু হয় বলে জানিয়েছেন জুভ কর্তা, ‘জোয়াও কানসেলোকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখনই শুরু হয়েছিল কথা। কানসেলো ও রোনালদোর এজেন্ট একই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান