২০২২ ফুটবল বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১২:২৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১২:৩২

২০২২ ফুটবল বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ঘোষণা এলো ২০২২ বিশ্বকাপ সূচির। ফুটবল মহাযজ্ঞের প্রথা ভেঙে জুন-জুলাইয়ের বদলে কাতারের আসর বসবে নভেম্বর-ডিসেম্বরে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়ে পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

২০১৮ বিশ্বকাপ শেষ পর্যায়ে। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল দিয়ে পর্দা নামতে যাওয়া রাশিয়ার আসর শেষের আগেই সামনের বিশ্বকাপ সূচির চূড়ান্ত ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। জুন-জুলাইয়ে কাতারের গরম আবহাওয়ায় বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, সেটা এশিয়ার দেশটি আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই চলেছে আলোচনা। তাই কাতারের বিশ্বকাপের সূচি যে পাল্টে যাচ্ছে, সেটা একরকম নিশ্চিতই ছিল।

শুক্রবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হওয়ায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সূচিও পাল্টে যাবে। সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে, কাতারে খেলা হবে ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। লিগগুলোকে জানিয়ে দেওয়া হবে এবং তাদের ক্যালেন্ডারের সঙ্গে এই সূচি মানিয়ে নিতে হবে।’

শুধু সূচি পাল্টে যায়নি, বিশ্বকাপের সময়সীমাও কমে এসেছে। এবারের বিশ্বকাপ যেখানে ৩২ দিনের আসর, সেখানে কাতারের বিশ্বকাপ শেষ হবে ২৮ দিনে। ২০২২ সালের আসরই হতে যাচ্ছে ৩২ দেশের সবশেষ বিশ্বকাপ। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো তিন দেশের আয়োজনে বিশ্বকাপ হবে ৪৮ দলের। যদিও কাতারের বিশ্বকাপেও দল বাড়তে পারে, কারণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী