‘ব্রাজিলের ব্যর্থতায় নেইমারকে দোষ দেওয়া অন্যায়’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ২২:৫৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২২:৫৮

‘ব্রাজিলের ব্যর্থতায় নেইমারকে দোষ দেওয়া অন্যায়’ বিশ্বকাপ চলার সময় সমালোচনার মুখে পড়েছেন খুব, রাশিয়ার টুর্নামেন্ট শেষেও কথার তীরে বিদ্ধ হচ্ছেন নেইমার। কঠিন সময় পার করা পিএসজি ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক প্লে মেকার কাকা।

২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। বেলজিয়ামের বিপক্ষে হারের কারণ হিসেবে অনেকে নেইমারের নিষ্প্রভ হয়ে থাকাকে সামনে আনছেন। ব্রাজিলের দুই বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো ও কাফুর মতো সাবেকরাও নেইমারের ‘বাজে পারফরম্যান্স’কে দায়ী করছেন শেষ আটেই সেলেসাওদের থেমে যাওয়ার কারণ হিসেবে।

যদিও কাকা তাদের দলে নন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লে মেকার নেইমারের পক্ষে কথা বলেছেন। তার মতে, ব্রাজিলের ব্যর্থতার পেছনে একা নেইমারকে দোষ দেওয়া মোটেও উচিত নয়। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ওমনিস্পোর্টস’কে কাকা বলেছেন, ‘একজনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার সঙ্গে আমি একমত নই। ব্রাজিল হেরেছে। বিষয়টা তো এমন নয় যে, নেইমার হেরেছে। গোটা ব্রাজিলিয়ান জাতীয় দলই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।’

সাবেক খেলোয়াড়দেরই সম্ভবত খোঁচা মেরেছেন তিনি পরের কথায়, ‘যে সব আলোচনা হচ্ছে, সেটা মোটেও ভারসাম্যপূর্ণ নয়। যখন সে (নেইমার) ভালো করে, তখন এটা বড় ব্যাপার। আর যখন খারাপ করে, তখনও বড় হয়ে দাঁড়ায়। ২৬ বছর বয়সী একটা ছেলে কত কী সহ্য করছে... আশা করি ও ভালো আছে। এমন অনেকে সমালোচনা করছেন, যারা বয়সে নেইমারের চেয়ে বড় ও এখনকার অবস্থানে ওর চেয়ে পরিণত।’

নেইমারের প্রশংসাও ঝরল ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলা কাকার মুখে, ‘যে বয়সে ও এইসবের মুখোমুখি হচ্ছে... আমি নেইমারের ভক্ত। একজন অ্যাথলেট হিসেবে ও দুর্দান্ত খেলোয়াড়।’ বেলজিয়ামের বিপক্ষেও নেইমার ভালো খেলেছেন বলে মন্তব্য তার, ‘ভালো পাস দিয়েছে, ভালো খেলেছে, তবে গোল পায়নি। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে নেইমার, অনেকবার সতীর্থদের জন্য গোল বানিয়ে দিয়েছে; তবে এটা (ছিটকে যাওয়ার ঘটনা) ঘটে গেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক