রোমা ছাড়ার খবর নিশ্চিত করেছেন আলিসন

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১০:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১০:৩৭

আলিসন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে রোমা ছেড়ে লিভারপুল যাওয়ার খবর নিশ্চিত করেছেন আলিসন বেকার। ‘নতুন অ্যাডভেঞ্চারের’ প্রয়োজন বোধ করছেন বলেই সিরি এ ছেড়ে প্রিমিয়ার লিগে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

শোনা যাচ্ছে, ৬৭ মিলিয়ন পাউন্ডে অ্যানফিল্ড ক্লাবে যোগ দেবেন আলিসন। এতে করে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে টপকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হবেন তিনি।

অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই পক্ষের কারও কাছ থেকে। তার আগেই আলিসন রোমা ছাড়ার স্পষ্ট ঘোষণা দিলেন। রোমের সিয়াম্পিনো বিমানবন্দরে রোমা ভক্তদের ধন্যবাদ দিলেন তিনি। ঘোষণা দিলেন, চলে যাওয়ার এখনই সঠিক সময়।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লিভারপুলে পৌঁছাবেন আলিসন। তিনি বলেছেন, ‘এএস রোমা ভক্তদের আমি ধন্যবাদ দিতে চাই। এখন নতুন একটি অ্যাডভেঞ্চারের সময়।’

২৫ বছর বয়সী গোলরক্ষক ২০১৬ সালে রোমায় যোগ দেন। কিন্তু প্রথম মৌসুম সুযোগ হয়নি সিরি এ’তে খেলার। তবে গত মৌসুমে ৩৭টি লিগ ম্যাচ খেলেন আলিসন। একই সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ দলের একাদশেও ছিলেন নিয়মিত। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম