‘ইতালিতে এক মৌসুমে ৪০ গোলও করতে পারে রোনালদো’

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:৩৩

‘ইতালিতে এক মৌসুমে ৪০ গোলও করতে পারে রোনালদো’ রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাদ্রিদে থাকার সময়ে প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসানো এই উইঙ্গার ইতালিতেও সাফল্য পাবেন বলে বিশ্বাস আন্তোনিও কাসানোর। ইতালির সাবেক এই ফরোয়ার্ডের মতে, এক মৌসুমে ৪০ গোলও করে ফেলতে পারেন রোনালদো।

ব্যক্তিগত পারফরম্যান্সে রিয়ালে কাটানো প্রত্যেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রোনালদো। গোলের পর গোল করে প্রতিপক্ষকে ঘায়েল করে নিজেকে নিয়ে গেছেন উঁচু থেকে আরও উঁচুতে। মাদ্রিদের সেই সাফল্য জুভেন্টাসেও সচল থাকবে বলে মনে করেন কাসানো। ইতালিয়ান লিগে দুর্দান্ত রোনালদোকে দেখার প্রত্যাশায় তিনি।

সিরি ‘এ’তে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড আছে। ওই রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন ইতালির হয়ে ৩৯ ম্যাচ খেলা কাসানো। ৩৬ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড এক সাক্ষাৎকারে বলেছেন, “তার মানের একজন খেলোয়াড় সিরি ‘এ’র মতো লিগে ৩০ থেকে ৪০ গোলও করতে পারবে।’

জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি পর্তুগিজ যুবরাজের কাছ থেকে সেরাটা বের করে আনবেন বলেও মনে করেন মাসানো। তার বক্তব্য, ‘নিশ্চিতভাবেই অ্যালেগ্রি ঠিকমতো দেখভাল করবেন তার (রোনালদো)। অ্যালেগ্রির সবচেয়ে ভালো দিক হলো তার বুদ্ধিমত্তা এবং সৃজনশীল খেলোয়াড়ের জন্য জায়গা তৈরি করা। রোনালদোর জন্য তিনিই সম্ভবত সবচেয়ে ভালো কোচ।’

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছেন ৯ বছর। সাফল্যময় এই সময়ে লা লিগার ২৯২ ম্যাচে করেছেন ৩১১ গোল। সব মিলিয়ে ৪৩৮ ম্যাচে তার গোল সংখ্যা ৪৫০। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের