নেইমারের সমালোচকদের ধুয়ে দিলেন আলভেস

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৯:৪১আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:৪১

নেইমারের সঙ্গে দানি আলভেস গোটা বিশ্বকাপেই সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। রাশিয়ার আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরও তাকে বিদ্ধ হতে হচ্ছে কথার তীরে। কঠিন সময় পার করা এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন তার ব্রাজিল ও পিএসজি সতীর্থ দানি আলভেস।

এই রাইটব্যাক ধুয়ে দিয়েছেন সমালোচকদের। ‘দুর্বলের হাতিয়ার সমালোচনা’- মন্তব্য করে নেইমারের জায়গায় দাঁড়াতে বলেছেন নিন্দুকদের। কঠিন জায়গা থেকে বিশ্বকাপে নেমেছিলেন পিএসজি তারকা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্কেলে আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তেই ফিরেছিলেন মাঠে।

কিন্তু রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে সমালোচকদের কথার নিচেই থাকতে হয়েছে তাকে। নেইমার যা করেছেন, তাই নিয়েছে হয়েছে সমালোচনা। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত আলভেস। নেইমারের আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এই ফুলব্যাক বলেছেন, ‘আমার মতে এটা (সমালোচনা) মাত্রাতিরিক্ত হয়েছে। নেইমার যা করেছে, তাই খবর হয়েছে। যদি সে আবেগপ্রবণ হয়ে পড়েছে, তারা সমালোচনা করেছে। চুল কালার করছে, তারা সমালোচনা করেছে। আমি ওই সব মানুষদের নেইমারের জায়গায় দেখতে চাই।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের ওই সব বিষয়ের দিকে তাকানো উচিত, যেগুলো আমাদের পরিপক্ক হতে শেখায়, আমাদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বাকি সব অর্থহীন। আমি চাই এখানে (নিলাম অনুষ্ঠান) যা হচ্ছে, প্রত্যেকে নেইমারের এই বিষয়টি নিয়ে কথা বলুক।’

এরপরই সমালোচকদের ওপর আসল কোপটা মেরেছেন আলভেস, ‘দুর্বলের হাতিয়ার হলো সমালোচনা। আমি বিশ্বাস করি আমরা ফুটবলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি দল ও আমাদের সতীর্থদের জন্য। নেইমারকে যারা চেনে, তারা ভালো করেই জানে ওর গুণমান সম্পর্কে এবং ও কতটা বিশেষ। আর আমি আবারও বলছি, খেলোয়াড়দের যত্ন নিতে হবে, কারণ তারাই ফুটবলকে আলোকিত করছে।’

শেষে সাবেক বার্সেলোনা রাইটব্যাক মনে করিয়ে দিয়েছেন, ‘নেইমার ও অন্য খেলোয়াড়দের সমালোচনা করা খুব সহজ, কঠিন হলো তারা (খেলোয়াড়রা) যে কাজগুলো করে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী