ইনজুরি নিয়ে সেমিফাইনাল-ফাইনাল খেলেছেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ১৮:৫৫আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:১৪

কাইলিয়ান এমবাপে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় কাইলিয়ান এমবাপে নাকি ইনজুরিতে পড়েছিলেন সেমিফাইনালের আগে! ফ্রান্সের এই স্ট্রাইকার ফাইনালেও করেছেন গোল, তাও আবার চোট নিয়ে। বিশ্বকাপের এক সপ্তাহেরও বেশি সময় পর এ খবর জানালেন এমবাপে নিজেই।

ফ্রান্সের দ্বিতীয় শিরোপা জয়ের পথে শেষ দুই ম্যাচে ইনজুরি নিয়ে খেলেছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার। ছুটিতে থাকা এমবাপে ফ্রান্স ফুটবল’কে বলেন, গোসলের আগে জিনিসপত্র তুলতে গিয়ে পিঠে চোট পান তিনি। কিন্তু প্রতিপক্ষ যেন এই সুযোগ না নিতে পারে, সেজন্য চোটের খবর লুকিয়ে রেখেছিলেন।

বিশ্বকাপে ৪ গোল করা এমবাপে বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ যেন এটা জানতে না পারে সেটা নিশ্চিত করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারা সেটার সুবিধা নিতে পারতো এবং এই স্পর্শকাতর জায়গাটি লক্ষ্য করে রাখতো। খেলোয়াড় ও স্টাফরা এটা গোপন করেছিলেন, এমনকি ফাইনালেও।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী