জেনে নিন লা লিগার এল ক্লাসিকো সূচি

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ২০:৪২আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:৪৫

জেনে নিন লা লিগার এল ক্লাসিকো সূচি লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে ১৮ আগস্ট। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মঙ্গলবার নিশ্চিত করেছে এটা। একই সঙ্গে তারা চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকোর সূচিও। দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের শীর্ষ লিগে মুখোমুখি হবে অক্টোবর ও মার্চে।

লা লিগার ২০১৮-১৯ মৌসুমে প্রথম ক্লাসিকো হবে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লড়াই হবে ২০১৯ সালের ৩ মার্চ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সদর দফতরে সাধারণ সভায় উন্মোচিত হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ২৬ মে লিগের শেষ ম্যাচ হবে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১৯ আগস্ট, ন্যু ক্যাম্পে তাদের প্রতিপক্ষ আলাভেস। মৌসুমের শেষ ম্যাচ তারা খেলবে অ্যাইবারের মাঠে। তার আগে আগামী ১২ আগস্ট মরক্কোতে স্প্যানিশ সুপার কাপে সেভিয়াকে লড়বে বার্সা।

বার্সার সঙ্গে একই দিনে লা লিগা শুরু হবে জিনেদিন জিদান ও ক্রিস্তিয়ানো রোনালদোহীন রিয়ালের। প্রথম ম্যাচে হুলেন লোপেতেগির শিষ্যরা স্বাগত জানাবে গেতাফেকে। আর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর বার্নাব্যুতে খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে তারা মুখোমুখি হবে ১০ ফেব্রুয়ারি। রিয়াল তাদের শেষ ম্যাচ খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে।

লা লিগার উদ্বোধনী দিনে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। মৌসুমের শেষ দিন মাদ্রিদ ক্লাবটি খেলবে লেভান্তের বিপক্ষে।

৫৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার লা লিগায় খেলবে হুয়েসকা। তাদের নতুন অধ্যায় শুরু হবে অ্যাইবারের মাঠে। নতুন মৌসুমের কোপা দেল রে ফাইনাল হবে আগামী বছরের ২৫ মে। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী