‘এক বছরে ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৮:১৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৮:২৭

মামুনুল ইসলাম ২০০৬ সাল থেকে জাতীয় দলে নিয়মিত মুখ মামুনুল ইসলাম। অধিনায়কত্বও করেছেন বেশ কয়েক বছর। কিন্তু গত কিছুদিন পারফরম্যান্স ওঠা-নামা করছে তার। সর্বশেষ ঘরোয়া ফুটবলের পারফরম্যান্স নিয়েই এই মিডফিল্ডারের হাহাকার বেশি।

ফর্মহীনতায় ২০১৬ সালে এশিয়ান গেমসের বাছাই পর্বের হোম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমবারের মতো বাদ পড়েছিলেন মামুনুল। যদিও অ্যাওয়ে ম্যাচ দিয়ে ফিরতে সময় নেননি। তবে আবারও খেয়েছেন ধাক্কা, এবার ইন্দোনেশিয়ার এশিয়ান গেমস ফুটবলে সিনিয়র কোটায় (২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলতে পারে) জায়গা হয়নি তার। এ নিয়ে মামুনুলের তেমন ক্ষোভ নেই, শুধু আফসোসই ঝরেছে কণ্ঠে।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনের আসরে আফগানিস্তানের বিপক্ষে মামুনুলের গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ। চার বছরের ব্যবধানে এই তারকা দলে নেই। মামুনুল আফসোস করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চার বছর আগের স্মৃতি কে মনে রাখে বলুন। সময়ের ব্যবধানে এখন আমি এশিয়াডের দলে নেই। এটা ভেবে একটু তো খারাপ লাগছেই।’

তবে কোনও আক্ষেপ নেই, কোচের সিদ্ধান্তে পূর্ণ শ্রদ্ধা আছে তার, ‘ফেডারেশন কিংবা কোচ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি পজিশনে তারা সেরাদের বাছাই করেছে। এটা নিয়ে রাগ করিনি।’ নিজের ভুল যে নিজেই ধরতে পারছেন এই মিডফিল্ডার, ‘এই এক বছর (গত মৌসুম) আমার এত দিনের (১৩-১৪ বছরের) ক্যারিয়ার ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। যদি পারফরম্যান্স ঠিক থাকতো, তাহলে অবশ্যই দলে থাকতাম।’

গত মৌসুমে ইনজুরি ও নানান কারণে চট্টগ্রাম আবাহনীতে ভালো খেলতে পারেননি মামুনুল। এবার দল বদলে ঢাকা আবাহনীতে এসেছেন। সাফের দলে ভালো খেলার পাশাপাশি আবাহনীতে এসে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন এই তারকা, ‘এশিয়াডে দল ভালো খেলুক, এই আশাই করি। তবে সাফের জন্য নিজেকে উজাড় করে দেবো। কাতারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও অনেক কষ্ট করেছি, যেন ঢাকার সাফে ভালো করতে পারি।’

সঙ্গে যোগ করেছেন, ‘ঘরোয়া ফুটবলে আবাহনীর হয়ে খেলব। দেখি নিজেকে কতটুকু ফিরে পেতে পারি। যত কিছুই বলি না কেন, পারফরম্যান্স দেখাতে না পারলে যে কোনও জায়গায় টিকে থাকা কঠিন। তবে এবার আগের পারফরম্যান্স দেখানোর চেষ্টা থাকবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম