রোনালদোর চুক্তিতে সতর্ক জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৯:২২

ক্রিস্তিয়ানো রোনালদো টানা ৭ বারের সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস। আবারও শিরোপা ধরে রাখার আশায় নতুন মৌসুম শুরু করবে ওল্ড লেডিরা। এবার সেই মিশনে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পেয়ে জুভেন্টাসে চলছে অতি উচ্ছ্বাস। আর এজন্য দুশ্চিন্তায় ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

ইতালিয়ান কোচ মনে করেন, পর্তুগাল সুপারস্টারের আগমন জুভেন্টাসের জন্য পরের মৌসুমকে আগের চেয়ে কঠিন করে তুলবে। রোনালদোকে নিয়ে অতি উচ্ছ্বাস ক্লাবের জন্য ভালো নয় বললেন অ্যালেগ্রি।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে চুক্তি করেছেন। ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিতে আরেকটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেতে চান রোনালদো। তাছাড়া নতুন লিগেও চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা তার।

রোনালদোকে পেয়ে দল আরও শক্তিশালী মানলেও সতর্ক অ্যালেগ্রি। তার মতে এই চুক্তির কারণে লিগ শিরোপা ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়বে জুভেন্টাসের জন্য, ‘ক্রিস্তিয়ানোর অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা। আমাদের অনেক সহায়তা করবে সে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নিয়ে এখন অনেক বেশি উচ্ছ্বাস এবং এটা ভালো নয়। অন্য সময়ের চেয়ে এই বছর অনেক বেশি কঠিন হবে।’

নিজের মতের ব্যাখ্যা দিলেন জুভেন্টাসের কোচ, ‘প্রতিপক্ষরা এখন অনেক বেশি আগ্রাসী হবে কারণ আমরা অনেক ম্যাচ জিতেছি এবং তার মতো চমৎকার খেলোয়াড় আমাদের আছে। তারা এটা মেনে নেবে এবং তারা আরও বেশি উজ্জীবিত থাকবে।’

জুভেন্টাসের জার্সিতে রোনালদোকে দেখার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। কারণ তিনি খেলছেন না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। শিয়েভোর বিপক্ষে সিরি এ’র উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে পর্তুগালের ইউরো জয়ী অধিনায়ককে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের