চেক বীরত্বে চেলসিকে হারাল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১০:৩৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১০:৩৩

প্রথমার্ধে মোরাতাকে ঠেকিয়ে চেলসির ব্যবধান দ্বিগুণ হতে দেননি চেক সাবেক ক্লাবের বিপক্ষে বীরের মতো লড়লেন পিওতর চেক। এই গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে পেনাল্টি শুট আউটে চেলসিকে হারাল আর্সেনাল।

১১ বছর স্ট্যামফোর্ড ব্রিজ ক্লাবে থাকার পর ২০১৫ সালে আর্সেনালে যোগ দেন চেক। চোকোস্লোভাকিয়ার এই গোলরক্ষক তার সাবেক ক্লাবের বিপক্ষে আবার দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। তাতে ১-১ গোলে নির্ধারিত সময় ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলে জিতল গানাররা।

প্রথমার্ধে স্পট কিক থেকে নেওয়া আলভারো মোরাতার শট রুখে দেন চেক। তাছাড়া পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল ষষ্ঠ মিনিটে আন্তোনিও রুদিগারের লক্ষ্যভেদী হেডে এগিয়ে যাওয়া চেলসি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১৭ সেকেন্ড আগে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের সমতা ফেরানো গোলে ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

দুই দলই প্রথম ৫টি শটে গোল করেছে। ষষ্ঠ শটে রুবেন লোফটাস চিককে প্রতিহত করে গানারদের জয় নিশ্চিত করেন চেক। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের