‘বার্সেলোনার অধিনায়ক হওয়াটা সম্মানের’

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১৭:৪৮আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৭:৫০

টের স্টেগেন আন্দ্রেস ইনিয়েস্তা ক্লাব ছেড়ে যাওয়ায় বদল হচ্ছে বার্সেলোনার অধিনায়কের জায়গা। দরকার হচ্ছে নতুন সহ-অধিনায়কেরও। এই জায়গা পূরণে শোনা যাচ্ছে গোলরক্ষক আন্ড্রে টের-স্টেগেনের নাম।

বার্সেলোনার নতুন অধিনায়ক হচ্ছেন লিওনেল মেসি। তার ডেপুটি হিসেবে জার্মান গোলরক্ষকের নাম শোনা যাচ্ছে। দায়িত্বটা পেলে সেটা অনেক সম্মানের হবে বলে জানিয়েছেন টের স্টেগেন। যদিও অধিনায়কের পদ পাওয়াটা পুরোটাই নির্ভর করছে দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ওপর। সেটা জানিয়ে জার্মান গোলরক্ষক বলেছেন, ‘এটা স্কোয়াড ঠিক করবে, তবে এই জায়গার জন্য আমার নাম ওঠাটা অনেক সম্মানের।’

অধিনায়কত্ব নিয়ে তার বক্তব্য, ‘অধিনায়কদের একজন হওয়াটা সম্মানের, অবশ্যই সম্মানের। যদিও আমার কাছে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। চার অধিনায়কের চেয়ে বেশি কিছু দরকার আমাদের।’

বার্সেলোনায় তার প্রতিদ্বন্দ্বী ইসপার সিলেসেন। গোলবারের নিচে দাঁড়ানোর লড়াইটা চলে তার ডাচ গোলরক্ষকের সঙ্গে। মাঠে নামার খুব বেশি সুযোগ না পাওয়ায় সিলেসেনের ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে টের স্টেগেন বলেছেন, ‘ওর ভবিষ্যৎ ওর ওপরই নির্ভর করছে। আমার মতে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি ও আরও অনেক সময় মাঠে থাকতে চায়, তবে একই সঙ্গে আমিও চাই দলের নাম্বার ওয়ান হয়ে থাকতে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের