দ্বিতীয় ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ফারইস্ট বিশ্ববিদ্যালয়। রবিবার ফাইনালে তারা টাইব্রেকারে ৮-৭ গোলে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে হারায়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই খেলায় কোনও দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।
চ্যাম্পিয়ন দল এক ভরি স্বর্ণের ট্রফিসহ দুই লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। আর রানার্সআপ দল পেয়েছে এক লাখ টাকা।
প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আইইউবির ইনতেশার ও মিতুল। সেরা গোলকিপার ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের সোহাগ। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সুজন। ফেয়ার প্লে ট্রফি স্টেট ইউনিভার্সিটির।








