রোনালদোর সঙ্গে বেলের তুলনা করতে চান না রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ২১:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২১:০৪

রোনালদো ও বেল ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদে তার শূন্যতা পূরণ কে করবে সেই দুশ্চিন্তা করছেন না কোচ হুলেন লোপেতেগি। দলের সবার কাছ থেকে অবদান চান তিনি। এমনকি রোনালদোর অভাব পূরণে গ্যারেথ বেলের ওপর চাপ তৈরি করতে নারাজ স্পেনের সাবেক কোচ।

রোমার বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে ২-১ গোলের জয়ে দারুণ অবদান রেখেছেন ওয়েলস ফরোয়ার্ড। একটি গোল করেছেন, আরেকটি করিয়ে হয়েছেন ম্যাচসেরা। অনেকের মতে রোনালদোর শূন্যতা পূরণ করবেন বেল। কিন্তু লোপেতেগি তেমনটা মনে করেন না।

রিয়াল কোচের প্রত্যাশা দলের সবাই ভূমিকা রাখবেন এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর অভাব আর থাকবে না বার্নাব্যুতে। লোপেতেগি বলেছেন, ‘কারও শূন্যতা পূরণ কিংবা কারও ভূমিকা পালনের কথা নয়, ব্যাপার হচ্ছে দলের অংশ হওয়া। গ্যারেথ বেল অবশ্যই একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু কারও সঙ্গে তুলনার কাজ আমার নয়, এটা আপনাদের (মিডিয়া)। বেল অসাধারণ একজন খেলোয়াড় এবং আমরা আত্মবিশ্বাসী যে তার দারুণ একটা মৌসুম কাটবে।’

আগামী বুধবার উয়েফা সুপার কাপে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের নতুন মৌসুম। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের