হাডার্সফিল্ডে চেলসির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ২২:৩৫আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২২:৩৫

কাঁতের গোলে এগিয়ে গেল চেলসি কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে হারের ক্ষত এখনও সেরে ওঠেনি চেলসির। নতুন কোচ মাউরিজিও সারি তার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে হেরে গিয়েছিলেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয়ে অভিষেক হলো নাপোলির সাবেক কোচের।

শনিবার হাডার্সফিল্ড টাউনে চেলসি ৩-০ গোলে জিতে প্রিমিয়ার লিগ শুরু করেছে। এন’গোলো কাঁতে, জর্জিনহো ও পেদ্রোর গোলে দুর্দান্ত জয় পেয়েছে ব্লুরা।

এই ম্যাচে চেলসির জার্সিতে অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগার। অবশ্য প্রথম ম্যাচে কঠিন কোনও পরীক্ষা দিতে হয়নি স্প্যানিশ গোলরক্ষককে। প্রথম ম্যাচে ‘ক্লিন শিট’ রাখতে সফল তিনি।

প্রথমার্ধের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথিরা। ৩৪ মিনিটে উইলিয়ানের বিপজ্জনক ক্রসে পেনাল্টি এলাকা থেকে লক্ষ্যভেদ করেন কাঁতে। বিরতির দুই মিনিট আগে ক্রিস্টোফার শিন্ডলার ডিবক্সের মধ্যে ফাউল করেন রস বার্কলেকে। লিগ অভিষেকে পেনাল্টির দায়িত্ব পান জর্জিনিয়ো। ৪৫তম মিনিটে ঠাণ্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৭৬ মিনিটে উইলিয়ানের বদলি হয়ে মাঠে নামেন এডেন হ্যাজার্ড। ৪ মিনিট পরই পেদ্রোকে দিয়ে দলের তৃতীয় গোল করান বেলজিয়ান তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম