শুধু সন্তানদের টানে রিয়ালে কোর্তোয়া!

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১৯:৪৯আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:৪৯

থিবো কোর্তোয়া এই মৌসুমে চেলসির সঙ্গে চুক্তি শেষ হয়ে যেত থিবো কোর্তোয়ার। কিন্তু তার আগেই রিয়াল মাদ্রিদের হয়ে গেলেন বেলজিয়ান গোলরক্ষক। এতে তাকে কেউ কেউ ‘সুযোগসন্ধানী’ বললেও তার এজেন্ট ক্রিস্টোফে হেনরোতের দাবি, কেবল সন্তানদের টানে মাদ্রিদে গেছেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক।

কোর্তোয়ার এজেন্ট জানান, তার সন্তানরা লন্ডনে থাকলে কখনও চেলসি ছেড়ে রিয়ালে যেতেন না তিনি। মেয়ে আদ্রিয়ানা ও ছেলে নিকোলাসের সঙ্গে থাকতে মাদ্রিদে থিতু হয়েছেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক।

চেলসির সঙ্গে কোর্তোয়ার ৭ বছরের সম্পর্ক ছিন্ন করার কারণ বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করলেন হেনরোতে, ‘তার চলে যাওয়ার কারণ নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু তিনি চেলসি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন শুধু তার সন্তানদের টানে।’

কোর্তোয়ার এজেন্ট আরও যোগ করেছেন, ‘তার পরিবার যদি লন্ডনে থাকতো তাহলে ঘটনা একেবারে ভিন্ন হতো। তিনি থেকে যেতেন, কারণ চেলসির মতো ক্লাব ছাড়ার কোনও কারণ নেই। সেখানে তিনি আরও ট্রফি জিততে পারতেন। দুর্ভাগ্য যে তার সন্তানরা মাদ্রিদে মাযের সঙ্গে থাকে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম